শ্রীভূমি-সুরুচিকে জোর টক্কর সন্তোষ মিত্র স্কোয়ারের, রাম মন্দিরের ভিড় সামাল দিতে হিমসিম পুলিশ
মহাসপ্তমীতে জনজোয়ারে ভেসেছে গোটা শহর। উত্তর থেকে দক্ষিণ মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। কে কাকে টেক্কা দিচ্ছে ভিঁড়ে তাই নিয়ে প্রতিযোগিতা তুঙ্গে। শ্রীভূমি-সুরুচির সঙ্গে ভিঁড়ে পাল্লা দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। রামমন্দির দেখার ভিঁড় সামাল দিতে হিমসিম খাচ্ছে পুলিশ।
গতকাল রাতে অর্থাৎ মহাসপ্তমীতে জনপ্লাবন নেমেছিল সন্তোষমিত্র স্কোয়ারে। দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করে রামমন্দির দেখলেন অসংখ্যমানুষ। ভোর রাত পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় দেখা গিয়েছে। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাওয়ার জোগার হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে মণ্ডপে ঢোকার বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ।

মহালয়ার দিন থেকেই জনজোয়ার কলকাতা শহরের রাস্তায়। শ্রীভূমি থেকে চেতলা অগ্রণী, সুরুচি সংঘে ভিড় করছিলেন দর্শনার্থীরা। শ্রীভূমিতে ডিজনি ল্যান্ড দেখার ভিঁড় উপচে পরছিল। কাতারে কাতারে মানুষ ভিঁড় করছিলেন শ্রীভূিমতে। চতুর্থীর দিন থেকে আবার সেই তালিকায় যুক্ত হয়েছে সুরুচি এবং চেতলা অগ্রণী। আবার সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়ও চোখে পড়তে শুরু করেছিল।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো গত বছর থেকে কলকাতার নামী পুজোর তালিকায় উঠে এসেছে। বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলা হয়ে থাকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে। এবার এই পুজোর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনের দিন থেকেই জনজোয়ার নেমেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে অযোধ্যার রাম মন্দিরের আদলে গড়া মণ্ডপ দেখতে।
গত ২ দিনে রেকর্ড ভিড় হয়েেছ সন্তোষ মিত্র স্কোয়ারে। গতকাল অর্থাৎ মহাসপ্তমীর দিন ভিড় এতোটাই ছিল যে মণ্ডপে পুলিশকে দুটো রাস্তা বন্ধ করে দিতে হয়েছিল। এমনকী প্যান্ডেেল যাওয়ার অভিমুখও ঘুরিয়ে দিতে হয়েছিল। এর জন্য পুলিশকেই দায়ী করেছিলেন বিজেপি নেতা। তিনি নাকি আগেই পুলিশকে পথ ঘুরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। গতরাতে ভিড় এতোটাই বেড়ে গিয়েছিল যে যেকোনও সময়ে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারত। তারপরেই পুলিশ তৎপর হয়ে পদক্ষেপ করে।












Click it and Unblock the Notifications