'ম্যানড্রেকে'র মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা! লঞ্চে উপস্থিতদের বিরুদ্ধে এফআইআর

জাদুর খেলা দেখাতে গিয়ে ভ্যানিস হয়ে গিয়েছিলেন বটে। কিন্তু জীবিত অবস্থায় আর ফেরা হল না জাদুকর ম্যানড্রেক ওরফে চঞ্চল লাহিড়ীর। রবিবার জাদুরখেলা দেখাতে গিয়ে উধাও হয়েছিল।

জাদুর খেলা দেখাতে গিয়ে ভ্যানিস হয়ে গিয়েছিলেন বটে। কিন্তু জীবিত অবস্থায় আর ফেরা হল না জাদুকর ম্যানড্রেক ওরফে চঞ্চল লাহিড়ীর। রবিবার জাদুর খেলা দেখাতে গিয়ে উধাও হয়েছিল। আর তাঁর দেহ উদ্ধার করা হল হাওড়ার রামকৃষ্ণ ঘাট থেকে। সূত্রের খবর অনুযায়ী, দলের সদস্যদের বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ।

 রবিবার বিকেলে জাদু দেখাতে দিয়ে নিখোঁজ

রবিবার বিকেলে জাদু দেখাতে দিয়ে নিখোঁজ

রবিবার নিখোঁজ হওয়ার সময় দেহে যেসব পোশাক ছিল, ফুলহাতা হলুদ জামার ওপর হলুদ হাফ জ্যাকেট, লাল হলুদ রঙের প্যান্ট। কোমড়ে বাধা মোটা দড়ি ও চেন, বাপায়ে ছিল মোটা দড়ি। দেহ উদ্ধারের পরেও একইরকম ছিল পোশাক। তবে পরিবারের সদস্যরা মেডিক্যাল কলেজে গিয়ে দেহ শনাক্ত করেন।

 'অনুমতি' ছিল বলে দাবি সঙ্গীদের

'অনুমতি' ছিল বলে দাবি সঙ্গীদের

কলকাতা রিভার ট্রাফিক পুলিশের অনুমতি নিয়েই গঙ্গাবঙ্গে ম্যাজিক দেখাতে নেমেছিলেন জাদুকর চঞ্চল লাহিড়ী। তিনি নিজেকে জাদুকর ম্যানড্রেক বলে পরিচয় দিতেন। আগেও তিনি গঙ্গাবক্ষে এমন জাদুর খেলা দেখিয়েছেন। সেইমতো এদিন দুটি লঞ্চ মিলেনিয়াম পার্ক থেকে ভাড়া নেওয়া হয়েছিল। ক্রেনের সাহায্যে তাঁকে গঙ্গায় ফেলা হয়েছিল। বন্ধন মুক্ত হয়ে তাঁর উঠে আসার কথা থাকলেও, আর ফেরা হয়নি। তবে পুলিশের দাবি, গঙ্গায় নেমে স্ট্যান্ট দেখানোর অনুমতি কাউকেই দেওয়া হয়নি। একইসঙ্গে পুলিশের অভিযোগ, আবেদনপত্রে জাদু দেখানোর জন্য যে সময়ের কথা উল্লেখ করা হয়েছিল. তার অনেক আগেই তা শুরু করা হয়েছিল। তা ছাড়া যে দুটি লঞ্চ ভাড়া নেওয়া হয়েছিল তাতেও সুরক্ষা বিধি ছিল না বলে অভিযোগ।

সঙ্গীদের ভূমিকায় প্রশ্ন

সঙ্গীদের ভূমিকায় প্রশ্ন

তিনি বলে গিয়েছিলেন ১০ মিনিট পর তিনি উঠবেন। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও না উঠে আসায় কলকাতা রিভার ট্রাফিক পুলিশ তল্লাশিতে নামে। জাদু দেখানোর সময় থাকা সঙ্গীদের দাবি, বন্ধন মুক্ত করে তিনি হাত নেড়েছিলেন। এপ্রসঙ্গে তদন্তকারীদের অনুমান, পায়ে দড়ি ও বেল্ট থাকায় সাঁতার কাটতে পারেননি তিনি। সঙ্গে সেই সময় গঙ্গায় প্রবল স্রোত ছিল বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও লঞ্চে থাকা পরিবারের সদস্য এবং অন্য সঙ্গীদের নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গাফিলতির জেরেই মৃত্যু বলে অভিযোগ পুলিশের। লঞ্চে উপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+