Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরের সপ্তাহেই মাধ্যমিকের ফল! কোন দিনের কথা বলছে পর্ষদ

২০১৮-র মাধ্যমিকের ফল নিয়ে উৎকণ্ঠার অবসান। ৬ জুন প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। মধ্যশিক্ষা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ টা পর্ষদের সদর দফতর থেকে ফল প্রকাশ করা হবে।

২০১৮-র মাধ্যমিকের ফল নিয়ে উৎকণ্ঠার অবসান। ৬ জুন প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। মধ্যশিক্ষা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ টা পর্ষদের সদর দফতর থেকে ফল প্রকাশ করা হবে। ১০ থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে।

পরের সপ্তাহেই মাধ্যমিকের ফল! কোন দিনের কথা বলছে পর্ষদ

প্রতিবারের মতো এবারও ছাত্র-ছাত্রীরা ফল প্রকাশের পর অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবে। wbresults.nic.in ও wbbse.org- এই দুই ওয়েবসাইটের পেজে গিয়ে ফলাফলের লিঙ্ক ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর ও অন্য প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট স্থানে দিয়ে সাবমিট করলেই ফলাফল বেরিয়ে আসবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। WB 10 টাইপ করে রোল নম্বর লিখতে হবে। তারপর ৫৪২৪২ বা ৫৬২৬৩ কিংবা ৫৮৮৮৮ নম্বরে পাঠাতে হবে। তারপরই পাল্টা এসএমএসে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। সকলে ফল জানার এই দ্রুত পদক্ষেপগুলি জেনে রাখলে মাধ্যমিক ফল প্রকাশের দিনে তা কাজে লাগবে।

গত রবিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে নানা গুজবও ছড়িয়ে পড়ে। সোমবার সকালে একাধিক সংবাদমাধ্যমেও দাবি করা হয় যে মঙ্গলবারই মাধ্যমিকের ফল বের হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থীরাও এতে আশায় বুক বেঁধেছিল। কারণ, অন্যান্য বোর্ডের দশম শ্রেণির ফল ইতিমধ্যেই বের হয়ে গিয়েছে। এমনকী সিবিএসসি-ও তাদের দশম শ্রেণির ফল প্রকাশ করে দিয়েছে। দু'মাস হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার।

সোমবার বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেও মাধ্যমিকের ফল নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশের খবরকে উড়িয়ে দেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও শিক্ষামন্ত্রীকে জানান মাধ্যমিকের ফল প্রকাশে এখনও দেরি আছে। এতে শিক্ষামন্ত্রী স্পষ্টতই নির্দেশ দেন যে মাধ্যমিকের ফল নিয়ে কোনওভাবেই আর দেরি করা যাবে না। যেনতেন প্রকারে জুনের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এই মর্মে নির্দেশও দিয়ে দেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+