কবে বের হতে পারে মাধ্যমিকের ফল, আর কোথায় বা দেখা যাবে রেজাল্ট, জেনে নিন এক ক্লিকে
মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চ মাসে। মাঝখানে কেটে গিয়েছে একটা মাস। এখন রেজাল্ট বের হওয়ার পালা। মে মাসের শেষে বা জুন মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণার সম্ভাবনা
এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চ মাসে। মাঝখানে কেটে গিয়েছে একটা মাস। এখন রেজাল্ট বের হওয়ার পালা। মে মাসের শেষে বা জুন মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। যদিও মধ্যশিক্ষা পর্যদ এখনও পর্যন্ত সেভাবে ফল বের করার কোনও দিন নিশ্চিত করেনি।

গতবার মাধ্যমিকের ফল বের হয়েছিল মে মাসের শেষ সপ্তাহে। পরীক্ষাও শেষ হয়েছিল মার্চ মাসের শেষদিকে। গত কয়েক বছর ধরেই দেখা গিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া থেকে ফল বেরনোর মধ্যে ২ মাসের অন্তর থাকে। এবারও সেটাই হবে মনে করা হচ্ছে। ফলে ২ মাসের হিসাব ধরলে মে মাসের শেষ সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণার যাবতীয় সম্ভাবনা।
২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় ১১,০২,৯২১ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সবমিলিয়ে ৬,২১,২৬৬ জন মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। ছেলের সংখ্য়া সেই তুলনায় একটু কম, ৪,৮১,৫৫৫। এবার মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। সবমিলিয়ে ২,৮১৯টি কেন্দ্রে।
মাধ্যমিকের ফল দেখতে ছাত্ররা এই ওয়েবসাইটগুলিতে লগ-অন করতে পারে-
- www.wbbse.org
- wbresults.nic.in
- results.banglarmukh.net
তবে স্মরণে রাখতে ফল দেখার সময় আগে থেকে হাতের কাছে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর নিয়ে রাখতে হবে।
এছাড়াও SMS-এ ফল পাওয়া যাবে। এর জন্য টাইপ করতে হবে WB10 এবং তারপরে স্পেস দিয়ে রোল ও নম্বর দিতে হবে। খেয়াল রাখতে হবে রোলও নম্বরের মধ্যে যেন কোনও স্পেস না থাকে। এরপর এসএমসটি পাঠাতে হবে ৫৮৮৮৮৭১, ৫৪২৪২, ৫৬৭৬৭৫০ এবং ৫৬২৬৩ নম্বরে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications