সামনেই লোকসভা ভোট, এগিয়ে আসছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, কবে পরীক্ষা জেনে নিন

দেশের সাধারণ নির্বাচনের সঙ্গে যাতে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে কোনও জটিলতা না তৈরি হয়, তার জন্য একমাস এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

সামনের বছর লোকসভা ভোট। ২০১৯-এর মে মাসে শেষ হচ্ছে কেন্দ্রের বর্তমান মোদী সরকারের মেয়াদ। সেইমতো আগামী বছর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে লোকসভা ভোট। দেশের সাধারণ নির্বাচনের সঙ্গে যাতে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে কোনও জটিলতা না তৈরি হয়, তার জন্য একমাস এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

সামনেই লোকসভা ভোট, এগিয়ে আসছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, কবে জেনে নিন

শনিবার শিক্ষা দফতরের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হয়। এই বৈঠক মোতাবেক সিদ্ধান্ত গৃহীত হয়- এক, ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে। দুই, মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

রাজ্য বোর্ডের এই দুই পরীক্ষা একমাস এগিয়ে আনার পিছনে কারণ হল লোকসভা ভোট। মে মাসে ভোট হলে এপ্রিল মাস থেকেই আদর্শ আচরণবিধি শুরু হয়ে যেতে পারে। তার আগে পরীক্ষার ঝামেলা মিটিয়ে নিতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর। সেই মতোই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হল। এখনও ফলাফল ঘোষণা হল না, একপ্রকার সিদ্ধান্ত হয়ে গেল কবে হতে চলেছে পরেরবার মাধ্যমি ও উচ্চমাধ্যমিক।

উল্লেখ্য ২০১৮-র মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২১ মার্চ। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা পরীক্ষা হয় ২৭ মার্চ থেকে ১১ এপ্রিল। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফ প্রকাশ করা হবে যথাক্রমে ৬ জুন ও ৮ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+