মাধ্যমিকের ইংরাজির প্রশ্নপত্র ঘুরছে মোবাইল মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই বিপত্তি বেধেছিল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়। দ্বিতীয় দিনেও তা পিছু ছাড়ল না। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে দ্বিতীয় ভাষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে গেল।

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই বিপত্তি বেধেছিল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়। দ্বিতীয় দিনেও তা পিছু ছাড়ল না। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে দ্বিতীয় ভাষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে দ্বিতীয় দিনেও পরীক্ষা শুরুর আধ ঘণ্টার মধ্যেই মোবাইয়ে মোবাইলে ঘুরতে শুরু করল। ফের প্রশ্নের মুখে পড়ল মধ্যশিক্ষা পর্ষদের বজ্র আঁটুনি।

মাধ্যমিকের ইংরাজির প্রশ্নপত্র ঘুরছে মোবাইল মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা শেষে মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্বীকার করে নেন এই প্রশ্ন ফাঁসের বিষয়টি। এবং চটজলদি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে এই প্রশ্ন ফাঁসের কিনারা করার আর্জি জানান। কিন্তু তারপর দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁসের ঘটনা সংকটে ফেলে দিল নিরাপত্তা ব্যবস্থাকে।

এদিন পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যে হোয়াটস অ্যাপে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে হু-হু করে। রীতিমতো ভাইরাল হয়ে যায়। খতিয়ে দেখা হচ্ছে ওই প্রশ্নপত্র আসল কি না। প্রথম দিনেই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন পর্যদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

তিনি বলেন, আমরা চাই কী করে এই ঘটনা সম্ভব হল, তা প্রকাশ্যে আসুক। যদি কেউ প্রশ্নপত্র ফাঁসে যুক্ত থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এদিন ফের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় কী ব্যাখ্যা দেন পর্ষদ সভাপতি, সেদিকেই তাকিয়ে রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+