Madhyamik Exam 2025: ১০ তারিখ থেকে তো মাধ্যমিক! কবে দেবে অ্যাডমিট? বিজ্ঞপ্তি দিয়ে জানাল পর্ষদ

Madhyamik Exam 2025: ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম এবং বড় পরীক্ষা। পরীক্ষা ঠিক মতো করতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে চলতি মাস অর্থাৎ জানুয়ারিতেই অ্যাডমিট কার্ড (Madhyamik Exam Admit Card) দেওয়া হবে বলে জানাল পর্ষদ।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৩০ জানুয়ারি থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, এজন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি ক্যাম্প অফিস খোলা হবে।

Madhyamik Exam 2025

আর সেখান থেকেই পরীক্ষার্থীদের (Madhyamik Exam 2025) অ্যাডমিট কার্ড দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ তারিখ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের নির্দিষ্ট ওই ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আর তা সংগ্রহ করতে হবে স্কুল প্রতিনিধিদের। এরপর স্কুল থেকে পরীক্ষার্থীরা সেই অ্যাডমিট কার্ড নিতে পারবেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে অ্যাডমিট কার্ডে যদি কোনও ভুল থাকে তাহলে তা সংশোধন করার জন্য সময় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পর্ষদের আঞ্চলিক অফিসে এই সংক্রান্ত আবেদন জানাতে হবে। আর তা করতে হবে একেবারে লিখিত ভাবে। শুধু তাই নয়, এই আবেদন আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ছুটি সহ একাধিক বিষয়ে উল্লেখ করে পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান মাধ্যমিক পরীক্ষা কিংবা এমন কোনও পরীক্ষায় বসে, তাহলে ছুটি পাবেন।

এক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভের আওতায় ছুটি মিলবে বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড, স্কুলের আইডেন্টিটি কার্ডের মতো নথি দিয়েই ছুটির জন্য আবেদন করতে হবে। শুধু তাই নয়, পরীক্ষা শুরুর তিন সপ্তাহ আগে এই সংক্রান্ত আবেদন করতে হবে।

এই বিষয়ে আরও জানতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। বলে রাখা প্রয়োজন, ১০ ফেব্রুয়ারি থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। দীর্ঘ এই সময় পরীক্ষা চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দফায় দফায় জেলা প্রশাসন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন পর্ষদ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+