মদন তামাং হত্যা মামলায় আগাম জামিন মঞ্জুর বিমল গুরুং-সহ ২৩ মোর্চা নেতার

কলকাতা হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করে। এই ঘটনায় আপাতত স্বস্তি পেলেন বিমল গুরুং। আগেই ২৩ মোর্চা নেতার গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট

কলকাতা, ১৪ ডিসেম্বর : মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং-সহ ২৩ মোর্চা নেতার আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অসীমকুমার রায় ও মলয়মরুৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মোর্চা নেতাদের আগাম জামিন মঞ্জুর করে। এই ঘটনায় আপাতত স্বস্তি পেলেন বিমল গুরুং।

তবে এই রায়ের পাশাপাশি ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ জারি করে ২১ ডিসেম্বরের মধ্যে নগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে হবে মোর্চা নেতাদের। নিম্ন আদালতে মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তরা আদালতের অনুমতি ছাড়া কলকাতা ছেড়ে যেতে পারবেন না। এই মামলায় আগেই ২৩ মোর্চা নেতার গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। এদিন ১০ হাজার টাকার বন্ডে তাঁদের আগাম জামিন মঞ্জুর করা হয়।

মদন তামাং হত্যা মামলায় আগাম জামিন মঞ্জুর বিমল গুরুং-সহ ২৩ মোর্চা নেতার

মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং-সহ ২৩ মোর্চা নেতার নাম ছিল চার্জশিটে। বিমল গুরুং ছাড়াও নাম ছিল রোশন গিরি, বিনয় তামাং, দেবেন্দ্র শর্মা, প্রদীপ প্রধানদের। ছিল বিমল গুরুংয়ের স্ত্রী আশা গুরুংয়ের নামও। গত বছর অর্থাৎ ২০১৫ সালের মে মাসে বর্ধিত চার্জশিট দাখিল করা হয় নগর দায়রা আদালতে। তারপরই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন মোর্চা নেতারা।

উল্লেখ্য ২০১০ সালের ১১ মে পাহাড়ে খুন হন গোর্খা লিগ নেতা মদন তামাং। অভিযোগ ওঠে বিমল গুরুং ও রোশন গিরির মতো গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতাদের বিরুদ্ধে। ২০১১ সালে মদন তামাং হত্যার তদন্ত ভার দেওয়া হয় সিআইডি-র হাতে। কলকাতা হাই কোর্ট পরে এই তদন্তভার সিবিআইকে হস্তান্তর করার নির্দেশ দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+