আদালতের শর্ত অনুযায়ী আজ মদনের সিবিআই হাজিরা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : সিবিআই দফতরে যাচ্ছেন সারদা কাণ্ডে অভিযুক্ত সদ্য জামিনে মুক্ত প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। বৃহস্পতিবার দুপুর দু'টো নাগাদ তাঁর সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যাওয়ার কথা। মদনবাবুর আইনজীবীদের তরফে এদিন জানানো হয়েছে, আদালতের শর্ত অনুযায়ীই মদনবাবু দেখা করতে যাচ্ছেন সিবিআই আধিকারিকদের সঙ্গে।

সেখানে মদনবাবুকে এদিন জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, মদনবাবু জামিন পাওয়ার পর থেকেই সিবিআই-এর সঙ্গে প্রভাবশালী তত্ত্ব নিয়ে লড়াই শুরু হয়েছে। বুধবারই হাইকোর্টে মদন মিত্রের জামিন খারিজের আবেদন জানায় সিবিআই। সেই মামলা পিছিয়ে দিয়েছেন বিচারপতি অসীম রায়। তারপর মদনবাবুর সিবিআই অফিসে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আদালতের শর্ত অনুযায়ী আজ সিবিআই দফতের যাচ্ছেন মদন মিত্র

উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর জামিন পেয়েছিলেন জেলবন্দী মদন মিত্র। ২২ মাস পরে জেল থেকে ছাড়া পেয়েও বাড়ি ফিরতে পারেননি মদন মিত্র। তার কারণ, তাঁর জামিনের জন্য আদালত যে যে শর্তগুলি দিয়েছে তার মধ্যে অন্যতম হল ভবানীপুর থানা এলাকার বাইরে বেরতে পারবেন না মদন মিত্র। কালীঘাট থানার অধীনে মদন মিত্রের বাড়ি। সেই কারণে বাড়ি না গিয়ে এখন এলগিন রোডের একটি হোটেলে রয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+