‘বিজেপির সব খেলা শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিই জোটের পথপ্রদর্শক’

‘বিজেপির সব খেলা শেষ হয়ে যাবে এক ও অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার কারণ জোট রাজনীতির পথ প্রদর্শক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই চ্যাম্পিয়ন।’

'বিজেপির সব খেলা শেষ হয়ে যাবে এক ও অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার কারণ জোট রাজনীতির পথ প্রদর্শক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই চ্যাম্পিয়ন।' এক নিঃশ্বাসে মমতার প্রশস্তি করে গেলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। লোকসভার আগে আবার তিনি ব্যাট ধরলেন তাঁর প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে।

‘বিজেপির সব খেলা শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিই জোটের পথপ্রদর্শক’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, বিজেপিকে কেউ যদি আটকাতে পারেন, পারবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনিই প্রথম থেকে সরব, লোকসভায় যে জোট গড়ে লড়তে হবে, তবেই হারানো সম্ভব হবে বিজেপিকে, সেই ধ্রব সত্য সবার প্রথম উপলব্ধি করেছিলেন তিনিই।

মদনের কথায়, সেই উপলব্ধি থেকেই সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গিয়েছিলেন মোদী-বিরোধী জোট গড়তে। দিল্লিতে গিয়ে সবার সঙ্গে দেখা করেছিলেন, কথা বলেছিলেন। হয়ে উঠেছিলেন প্রকৃত অর্থেই মোদী-বিরোধী মুখ। আর ভবিষ্যতে সেই মুখই দেশের তথা ভারতের মুখ হয়ে উঠবেন, তা স্পষ্ট হয়ে উঠছে ক্রমশই।

‘বিজেপির সব খেলা শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিই জোটের পথপ্রদর্শক’

এদিন তিনি বলেন, নাগেরবাজার বিস্ফোরণ-কাণ্ডের নেপথ্যে বিজেপির অনেক খেলা আছে। কিন্তু বিজেপে যতই খেলুক, যতই চেষ্টা করুক, ২০১৯-এ কোনও লাভই করতে পারবে না। বিজেপি ফিনিশ হবে ২০১৯-এ। মোদীকে দিল্লির শাসন থেকে হটাতে তৃণমূল ইঞ্চিতে ইঞ্চিতে লড়বে। এদিন টিটাগড়ে তৃণমূলকর্মী খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মদন মিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+