জেলে ব্যোমকেশ, ফেলুদা পড়ে সময় কাটাচ্ছেন মদন
কলকাতা, ২ জানুয়ারি: আলিপুর জেলে বন্দি পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে সঙ্গ দিচ্ছেন কে কে জানেন? ব্যোমকেশ বক্সি আর প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা! এই দুই গোয়েন্দার কীর্তিকলাপ পড়েই এখন সময় কাটাচ্ছেন মদন মিত্র।
আরও পড়ুন: জেলে বই পড়ে আর কীর্তন শুনে সময় কাটাচ্ছেন মদন
সূত্রের খবর, মন্ত্রী জেলের অফিসারদের কাছে বলেছেন যে, তিনি গোয়েন্দা-কাহিনী পড়তে ভালোবাসেন। আগে ব্যস্ততার কারণে সময় মিলত না। এখন জেলে অফুরন্ত সময়। তাই পড়া বইগুলো আবার পড়ছেন। যে সিবিআই গোয়েন্দাদের প্যাঁচে কুপোকাৎ হয় মন্ত্রীমশাই জেলে গিয়েছেন, তাঁদেরই দুই জ্ঞাতিভাইয়ের কীর্তিকলাপ গিলছেন গোগ্রাসে।

রোজ সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে প্রথমে সংবাদপত্রে চোখ বুলোচ্ছেন। তার পর শীতের মিঠে রোদে বসে শুরু করছেন গোয়েন্দা কাহিনী পড়া। দুপুরে স্নান-খাওয়ার পরও একই রুটিন। মন্ত্রীর ছেলেরা বাড়ি থেকে ফেলুদা আর ব্যোমকেশ সমগ্র দিয়ে গিয়েছে বলে খবর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications