বিএসএনএলে ছাঁটাই নীতির প্রতিবাদে গর্জে উঠলেন মদন, বড় আন্দোলনের হুঁশিয়ারি
Madan Mitra On BSNL: লোকসভা নির্বাচন মেটার পরই জিও, এয়ারটেল, ভোডাফোনের মতো টেলিকম সংস্থাগুলি বাড়িয়েছে রিচার্জের দাম। কিন্তু বিএসএনএল গ্রাহকদের ঘাড়ে বাড়তি মাশুলের বোঝা চাপেনি।
কিন্তু বিএসএনএলের পুনরুজ্জীবনের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে হচ্ছে। কর্মচারীরা ভুগছেন চাকরি খোয়ানোর আশঙ্কায়।

তার মধ্যেই নিজেদের কর্তব্য পালনে অবিচল বিএসএনএল কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন ও কনফেডারেশন অব ইন্ডিয়া, বিএসএনএল এবং এসএলএ ওয়ার্কার্স-এর কর্মীরা। বেশ কয়েক বছর ধরেই নিয়মিত বেতন পাচ্ছেন না তাঁরা। তবু সামিল হলেন পরিবেশ রক্ষার কাজে।
সারা দেশ জুড়ে আগামী এক বছরের মধ্যে এক লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে বিএসএনএল কর্মচারী সংগঠন। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই লাগানো হবে ৪০ হাজার গাছ। ডালহৌসি টেলিফোন ভবনে গাছ পুঁতে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি মদন মিত্র। ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ কুমার কর, প্রদীপ ভট্টাচার্য, অলোক নন্দী ও শ্রমিক নেতা মানা চক্রবর্তী।
মদন মিত্র বলেন, বিএসএনএলে দীর্ঘদিন ধরে ছাঁটাই নীতি চলছে। সম্প্রতি সিআরএস চালু করা হয়েছে। কম্পালসারি রিটায়ারমেন্ট স্কিম। যাতে বলা হচ্ছে, কাল কাজে আসবেন, পরশু থেকে আর আসবেন না। এভাবেই গায়ের জোরে সংস্থা থেকে তাড়িয়ে পেনশনে ফেলে দেওয়া হচ্ছে।
মদনের অভিযোগ, ২০০৭ সাল থেকে আজ অবধি ১৭ বছর বেতন কাঠামোরও পুনর্বিন্যাস হয়নি। কলকাতার টেলিফোন ভবন ঐতিহ্যশালী, এখানে দেশের অনেক প্রধানমন্ত্রীও এসেছেন। সেই টেলিফোন ভবনের মেন গেট স্টেট ব্যাঙ্ককে বিক্রি করে দেওয়া হয়েছে। আমাদের ঢুকতে হচ্ছে পিছনের গেট দিয়ে। আমরা এই চরম অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে। কর্মচারীদের আন্দোলনকে সমর্থন করলাম।প্রয়োজনে আন্দোলনের ঝাঁঝ তীব্রতর হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications