মেট্রো রেল দফতরের লিফট ছিঁড়ে পড়ে দুর্ঘটনা, আহত মদন মিত্র ভর্তি হাসপাতালে

শ্যামবাজার মেট্রো রেল দফতরের লিফট ছিঁড়ে পড়ে দুর্ঘটনা। লিফটের ভিতর ছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। তাঁর ঘাড়ে ও কোমড়ে চোট লেগেছে। আহত অবস্থায় সাগরদত্ত হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র।

কলকাতা, ২৮ মার্চ : শ্যামবাজার মেট্রো রেল দফতরের লিফট ছিঁড়ে পড়ে দুর্ঘটনা। লিফটের ভিতর ছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। তাঁর ঘাড়ে ও কোমড়ে চোট লেগেছে। আহত অবস্থায় সাগরদত্ত হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র।

মঙ্গলবার শ্যামবাজারে মেট্রো রেলের দফতরে পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা করতে যান মদনবাবু। ছতলা থেকে লিফট ব্যবহার করে নামার সময় লিফটে দুর্ঘটনা ঘটে। আচমকাই ছিঁড়ে যায় লিফটটি এবং তা ৬ তলা থেকে সজোরে নিচে গিয়ে পড়ে। এই ঘটনায় মদন মিত্রর ঘাড়ে ও কোমরে চোট লাগে।

মেট্রো রেল দফতরের লিফট ছিঁড়ে পড়ে দুর্ঘটনা, আহত মদন মিত্র ভর্তি হাসপাতালে

দুর্ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে মদন মিত্রর অনুগামীরা তাঁকে ছিঁড়ে পড়া লিফট থেকে উদ্ধার করে সাগরদত্ত হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা হচ্ছে তাঁক। তাঁর চোট গুরুতর কি না তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার সময় ওই একই লিফটে মদনবাবুর সঙ্গে তার কিছু সঙ্গী সাথীও ছিলেন। তাদের মধ্য়েও অনেকের চোট লেগেছে। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

কিভাবে লিফটি ছিঁড়ে পড়ল সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এই ধরণের লিফট দুর্ঘটনার জেরে বড়সড় কোনও ঘটনাও ঘটতে পারত বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+