সাগরদিঘিতে জানেন কেন জিতেছে কংগ্রেস? এবার জিতবে সিপিএম, মদন-ভাষ্যে জল্পনা
সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস জিতেছে চাকরিপ্রার্থীদের কাঁধে বন্দুক রেখে! এবার একইভাবে জিততে চাইছে সিপিএম। চাকরিপ্রার্থীদের সামনে মদন মিত্র গিয়ে এমনই বার্তা দিলেন। একইসঙ্গে তিনি বলেন, এবার থেকে কি চাকরির ফর্মে লেখা থাকবে যে, তৃণমূল কংগ্রেস করলে চাকরি পাবেন না?
মদন মিত্র সাফ বলেন, তৃণমূল করাটা ডিসক্রেডিট নয়। কে বলেছে তৃণমূল করলে চাকরি হবে না। যোগ্যতা থাকলে, ভালো নম্বর পেলে তৃণমূলকর্মীরাও চাকরি পাবেন। যোগ্য প্রার্থীদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। যোগ্যতা থাকলে তাঁকে চাকরি দিতে হবে। রাজনীতিটা কখনও মাপকাঠি হতে পারে না, যে দলই করুক চাকরি পাবেন যোগ্যরা।

মদন মিত্র বলেন, যাঁরা চাকরির দাবিতে অনশন করছেন, তাঁরা জানেন না নেপোয় মারে দই। আপনাদের কাঁধে বন্দুক রেখে একটা সিট নিয়ে চলে গেল কংগ্রেস। এবারের সিটটা সিপিএম নেবে। এটা কংগ্রেস, বিজেপি, সিপিএমের খেলা চলছে। ওর এভাবে মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।
মদন মিত্রের কথায়, এটা পিক আওয়ার্স, বেশিমূল্যের কারণে মানুষ বিকল্প রাস্তা বেছে নিচ্ছেন। সেই বিকল্প হিসাবে কামারহাটি পুরসভা বেকারদের চাকরি দেয় না। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নতুন পথের সন্ধান দেয়। তিনি এদিম বলেন, কামারহাটিতে একটা অ্যাপ চালু হচ্ছে। একটি ফোন কলের মাধ্যমে বুকিং নেওয়া হবে। যাতে ওলা-উবের পেতে গ্রাহকদের সুবিধা হয়।
মদন মিত্র এদিন বলেন, ২৯ মার্চ খেলা শুরু হবে না, এবার যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। যাঁরা তৃণমূল কংগ্রেস করেন তাঁরা তৈরি হন। আমাদের শপথ- আমরা একবুক রক্ত দেব, কিন্তু ভয় পাবো না। কত ভয় দেখাবেন? তৃণমূলকে যত চমকাবেন, গোটা রাস্তার নাম চমকাইতলা হয়ে যাবে।
মদন মিত্র এদিন বলেন, সুজন চক্রবর্তী যখন রাতে ফেরেন, তখন দুটো চোর দাঁড়িয়ে থাকে। এত চোরকে টিভিতে দেখাচ্ছে। আমাদের তো কই দেখাচ্ছে না? তাঁর কথায়, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারী সবাই ডাকাত। বলুন তো, কে এনেছিলেন সঞ্চয়িতাকে?
মদন মিত্র বলেন, কামারহাটির নাম উঠে এসেছে যখন, আমরা সমস্তরকম সহযোগিতা করব। যা চাইবেন খাতা খুলে দেব। পুরসভায় বেআইনি নিয়োগ করতে দেবো না। সঠিক নিয়োগপত্র থাকলে পুরসভায় নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, তৎকালীন সময় মণীষা ডেমোনেস্ট্রেটর ছিলেন, তাঁকে এইচওডি করে দেওয়া হয়েছিল। দশ বস্তা মার্কশিট উদ্ধার করা হয়েছিল।












Click it and Unblock the Notifications