ফের কলকাতায় গণপিটুনি! এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

কলকাতায় ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত এক যুবক। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে হরি সাহার হাট থেকে এক যুবককে চোর সন্দেহে ধরা হয়। তারপর স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে মারধর করা হয়।

কলকাতায় ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত এক যুবক। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে হরি সাহার হাট থেকে এক যুবককে চোর সন্দেহে ধরা হয়। তারপর স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। যুবককে উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল।

গণপিটুনিতে মৃত্যু যুবকের

গণপিটুনিতে মৃত্যু যুবকের

কলকাতায় ফের গণপিটুনিতে মৃত্যু। এবারের ঘটনাস্থল মানিকতলা থানার শিববাড়ি মাঠ এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হরি সাহার হাট থেকে এক যুবককে চোর সন্দেহে ধরা হয়। ৩৬ হরিশ নিয়োগী রোডের ক্লাবে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এরপর ক্লাবের ঘর বন্ধ করে চলে যায় ক্লাবের সদস্যরা। খবর পাওয়ার পর বেলা ১২ টা নাগাদ পুলিশ গিয়ে ক্লাবের তালা ভেঙে যুবককে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যা। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা
করা হয়।

যুবকের পরিচয় পাওয়া যায়নি

যুবকের পরিচয় পাওয়া যায়নি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থল মানিকতলা থানা থেকে খুব অল্প দূরত্বে হলেও, কেন সঠিক সময়ে পুলিশের কাছে খবর পৌঁছল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যুবক আদৌ চুরি সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে, পাশাপাশি এই যুবক যদি চুরির সঙ্গে যুক্ত থাকেও, তাহলে স্থানীয়দের একাংশ কেন নিজেদের হাতে আইন তুলে নিল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আশপাশের মানুষের বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল

ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল

বৃহস্পতিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। পুলিশ এদিন ঘটনাস্থল থেকে ব্যাট, উইকেট নিয়ে গিয়েছে। ক্লাবের পাশে পড়ে থাকা বাঁশের টুকরোও নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনার পিছনে ক্লাবের কোনও সদস্য জড়িয়ে রয়েছে কিনা, কিংবা কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+