বন্ধ থাকছে হাইকোর্ট সহ সারা রাজ্যের আদালত, দু'দিন অত্যন্ত জরুরি মামলার শুনানি হাইকোর্টে
বন্ধ থাকছে হাইকোর্ট সহ সারা রাজ্যের আদালত, দু'দিন অত্যন্ত জরুরি মামলার শুনানি হাইকোর্টে
করোনা সংক্রমণের আশঙ্কায় লকডাউন জারি গোটা রাজ্যে। এবার কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের আদালতগুলোর ক্ষেত্রেও বড়োসড়ো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ২৫ তারিখ বুধবার থেকে আগামী 9 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট সহ সারা রাজ্যের আদালত। গ্রহণযোগ্যতার বিচারে শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলারই শুনানি হবে আগামী ১ এপ্রিল ও ৮এপ্রিল, এই দুই দিন।

মঙ্গলবার হাইকোর্টের তরফে রেজিস্টার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, দেশ তথা রাজ্যের সংকটজনক অবস্থায় আগামী 9 এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে হাইকোর্ট সহ গোটা রাজ্যের আদালতগুলো। তবে জরুরি কিছু মামলা শোনার জন্য বসবে, হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ও দুটি সিঙ্গেল বেঞ্চ। হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এবং সিঙ্গল বেঞ্চে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি আইপি মুখোপাধ্যায় বসবেন ১ এপ্রিল ও ৮ এপ্রিল।
পাশাপাশি, বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, রাজ্যের নিম্ন আদালতের জেলা বিচারকদের বলা হয়েছে জরুরী মামলা শোনার জন্য বিচারক ও পুলিশ কোর্টের ম্যাজিস্ট্রেটদের পরিবর্তিত পদ্ধতিতে দায়িত্ত্ব ভাগ করে দিতে হবে। এবং জলপাইগুড়ি ও আন্দামানে হাইকোর্টের দুটি সার্কিট বেঞ্চও বন্ধ থাকছে।












Click it and Unblock the Notifications