নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! দীপাবলির আগেই আছড়ে পড়তে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, শ্রীলঙ্কা উপকূলের কাছে।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, শ্রীলঙ্কা উপকূলের কাছে। যা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত উভয়েই সমুদ্র পৃষ্ঠ থেকে ২.১ কিমি ওপর পর্যন্ত অবস্থান করছে। ভোরের দিকে যে ঠাণ্ডা অনুভব হচ্ছে, তা সরে গিয়ে গরম পড়তে চলেছে বলেও অনুমান আবহাওয়া দফতরের।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

এদিকে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের ওপর। সোম ও মঙ্গলবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ওই সময়ের মধ্যে হাল্কা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে।

ভারী বৃষ্টির সতর্কতা

ভারী বৃষ্টির সতর্কতা

সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

মৎস্যজীবীদের সতর্কবার্তা

মৎস্যজীবীদের সতর্কবার্তা

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। যেসব মৎস্যজীবী ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২৮ অক্টোবর অর্থাৎ রবিবার রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। এছাড়াও সোমবার ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কোনও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জন্য

কোনও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জন্য

দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হলেও উত্তরবঙ্গের জন্য নেই কোনও সতর্কবার্তা। সেখানকার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+