উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি! রাজ্যে বর্ষা কবে, কী বলছে হাওয়া অফিস

উত্তর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামি ৪৮ ঘণ্টার এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে বলে আবহাওয়া দফতরের অনুমান।

উত্তর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামি ৪৮ ঘণ্টার এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে বলে আবহাওয়া দফতরের অনুমান। এই কারণে সমুদ্র উত্তার হবে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি! রাজ্যে বর্ষা কবে, কী বলছে হাওয়া অফিস

মৎস্যজীবী যাঁরা সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছেন তাদের ৮ জুন দুপুরের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। আর যাঁরা বৃহস্পতিবার সমুদ্রে যাওয়ার তোড়জোড় করছেন, তাদের যেতে নিষেধ করছে আবহাওয়া দফতর। কেননা উত্তর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের পরিস্থিতির কারণে ৮ জুন থেকে পরিস্থিতি খারাপ হতে পারে।

৮-১১ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে ৯-১১ জুনের মধ্যে কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে ৪০-৫০ এমন কী ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ঘনীভূত হলে, তার হাত ধরেই রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়া দফতরের।

গত দিন কয়েকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। যখন বৃষ্টি হচ্ছে, তখন এবং পরবর্তী কিছু সময়ে তাপমাত্রা কিছু কম থাকলেও, তা আবার উধ্বমুখী হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভাড়। রয়েছে গুমোট গরম। আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিসূচকের মাত্রাও রয়েছে অনেকটা বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+