ফের নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা! কেরলের মতো কি ভাসবে দক্ষিণবঙ্গ, জেনে নিন বিস্তারিত

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

নিম্নচাপ তৈরি হয়েছে

নিম্নচাপ তৈরি হয়েছে

আবহাওয়ার বর্তমান অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল থেকে কিছুটা দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় যা আরও স্পষ্ট হবে।

রয়েছে মৌসুমী অক্ষরেখাও

রয়েছে মৌসুমী অক্ষরেখাও

ফিরোজপুর, রোহতক থেকে শুরু করে এটাওয়া, ফুরসতগঞ্জ, ডালটনগঞ্জ, জামশেদপুর থেকে দিঘার ওপর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যা পরবর্তী পর্যায়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত রয়েছে।

আবহ দফতরের পূর্বাভাস

আবহ দফতরের পূর্বাভাস

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা, হাওড়া. হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বীরভূমে রবিবার ও সোমবার বৃষ্টি হবে।

ভারী বৃষ্টির সতর্কবার্তা

ভারী বৃষ্টির সতর্কবার্তা

আবহ দফতরের পক্ষ থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, রবিবার ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বীরভূমের কোনও কোনও জায়গায়। সোমবারের জন্যও একই পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা

মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা

রবিবার থেকে ৪৮ ঘণ্টার জন্য মৎ্স্যজীবীদের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে মাছ ধরতে না যেতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+