নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা! পর্যটকদের উদ্দেশেও সতর্কতা জারি
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশের মুখ ভার।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঝুঁকে রয়েছে দক্ষিণ-পশ্চিম দিকে।
মৌসুমী অক্ষরেখা সুলতানপুর, ছাপড়া, ধআনবাদ, বাঁকুড়া হয়ে নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার ওপর বিস্তৃত রয়েছে।

বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়।

মৎস্যজীবীদের সতর্কবার্তা
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পর্যটকদের সতর্কবার্তা
সমুদ্র উত্তাল থাকবে। তাই দিঘা-সহ পশ্চিমবঙ্গের উপকূলে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications