করোনা আতঙ্কে জেরবার বেলেঘাটা আইডি, ভিড় সামাল দিতে নাজেহাল কর্তৃপক্ষ

করোনা আতঙ্কে জেরবার বেলেঘাটা আইডি, ভিড় সাল দিতে নাজেহাল কর্তৃপক্ষ

ক্রমশ করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে গোটা দেশ। করোনা আতঙ্ক গ্রাস করছে কলকাতাকেও। ইতিমধ্যে কলকাতায় করোনা আতঙ্কের সংখ্যা ২ পৌঁছেছে। শুক্রবার সকালে বালিগঞ্জে আরও এক যুবকের শরীরে করোনার ভাইরাসের খোঁজ মেলে।

করোনা আতঙ্কে জেরবার বেলেঘাটা আইডি, ভিড় সামাল দিতে নাজেহাল কর্তৃপক্ষ


এদিকে ভারতে এই মহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৫ পৌঁছেছে। মৃতের সংখ্যা চার। এমতাবস্থায় বেলেঘাটা আইডিতে মানুষের আতঙ্ক সামাল দিতে গিয়ে নাভিশ্বাস ওঠার প্রশাসনের। এদিকে রোগীর তুলনায় অপ্রতুল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। অনেকেই সামান্য জ্বর-সর্দি হলেই করোনা আতঙ্কে ছুটছেন আইডিতে। যার জেরেই এই বিশালাকার ভীড় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে বৃহস্পতিবার অন্য অনেকে রাজ্যের বাসিন্দারাই করোনা সংক্রমণের সন্দেহে বেলেঘাটায় জড়ো হন। এদিকে চিকিত্সা না পেয়ে দফায় দফায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অনেকে। এমতাবস্থায় জরুরি বিভাগের ভিতরে উত্তেজিত জনতার দাপাদাপি দেখে আঁতকে ওঠেন আইডি-চত্বরে আসা নাইসেডের (ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজ়িজ়) গবেষকেরা। ভিড়ের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ না ঘটে তাই উপাধ্যক্ষ তথা সুপার আশিস মান্নাকে কিছু পরামর্শ দিতে দেখা যায় গবেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+