জানুয়ারিতে ডবল খুশির খবর সরকারি কর্মীদের জন্য, বাড়ছে মাইনে, সঙ্গে লম্বা ছুটি
জানুয়ারি মাসে দুটি খুশির খবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য।
সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে সামনের বছরের জানুয়ারি মাস থেকে। ১৫ শতাশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। পাশাপাশি জানুয়ারির শেষদিকে আরও একটি খুশির খবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য।

জানুয়ারির শেষদিকে টানা ৯দিনের ছুটির সুযোগ রয়েছে। শেষ সপ্তাহে ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি দুটি জাতীয় ছুটি রয়েছে। এর পাশাপাশি চাইলে আরও এক সপ্তাহের ছুটির বন্দোবস্ত করে ফেলা যেতেই পারে।
২০ ও ২১ জানুয়ারি যথাক্রমে শনি ও রবিবার। দুটোই এমনিতেই ছুটির দিন। ২২ তারিখ সোমবার সরস্বতী পুজো। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী।

এরপরে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও ২৭ ও ২৮ তারিখ ফের শনি ও রবিবার। মাঝে পড়ে রইল ২৪ ও ২৫ তারিখ। এই দুদিন অফিসে ছুটির বন্দোবস্ত করে ফেলতে পারলেই টানা ৯দিনের ছুটিতে দূরে কোথাও ঘোরার প্ল্যান করে ফেলতেই পারেন সরকারি কর্মীরা। যারা বছর শেষে ঘুরতে পারেননি, তাঁরা শীত থাকতে থাকতেই জানুয়ারির শেষে ভ্রমণ শুরু করে দিন।












Click it and Unblock the Notifications