প্রতারণা রুখতে লালবাজারের কাজ! প্রশংসায় লন্ডনের পুলিশ কমিশনার
প্রতারণা রুখতে লালবাজারের কাজ! প্রশংসায় লন্ডনের পুলিশ কমিশনার
প্রতারণা রুখতে কলকাতা পুলিশের কাজের প্রশংসা করলেন লন্ডনের পুলিশ কমিশনার। ব্রিটেনের বহু মানুষকে প্রতারণার অভিযোগ জানানো হয়েছিল লন্ডনের পুলিশের তরফ থেকে। এরপরেই কলকাতা থেকে সাত অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

তপসিয়া রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের দুটি কলসেন্টার ছিল নাটের গুরু। দুটি সংস্থাই নিজেদেরকে মাইক্রোসফটের অধীনস্থ সংস্থা বলে পরিচয় দিয়ে ব্রিটেনের বহু মানুষকে ফোন করত। কম্পিউটারের ভাইরাস দূর করার নাম করে তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয় বলে অভিযোগ। লন্ডন পুলিশের তরফে অভিযোগ পাওয়ার পর দুটি জায়গায় অভিযান চালায় কলকাতা পুলিশ। সবমিলিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, লন্ডন পুলিশের কাছে প্রায় ২৩ হাজার অভিযোগ জমা পড়েছিল। এর পাশাপাশি মাইক্রোসফটের তরফ থেকেও কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, অপরাধীরা ধরা পড়ায়, লন্ডনের কমিশনার অফ পুলিশ অফ দ্য মেট্রোপলিস ক্রিসেন্ডা ডিক ফোন করেছিলে কলকাতা পুলিশের যুগ্ন কমিশনার (ক্রাইম) মুরলিধর শর্মাকে।












Click it and Unblock the Notifications