Loksabha Vote 2024: ফের রাজ্যে ডিজি বদল, বিবেক সহায়ের জায়গায় কে আসছেন জেনে নিন

ফের রাজ্য পুলিশের ডিজি বদল । গতকালের ডিজি বদলের সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যে আবারও রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত ঘোষণা করল নির্বাচন কমিশন। গতকাল বিবেক সহায়ের নাম ঘোষণা করা হয়েছিল ডিজি পদে। এবার তাঁর জায়গায় নিয়ে আসা হচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়কে।

গতকালই রাজ্য পুলিশের ডিজি বদলের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। রাজীব কুমারের জায়গায় বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি হিসেবে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কারণ রাজীব কুমারের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এমনকী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে রেখে কিছুতেই লোকসভা ভোট করাতে রাজি ছিল না নির্মাচন কমিশন।

Loksabha Vote 2024

গতকাল রাজীব কুমারকে সরিয়ে তাঁর জায়গায় বিবেক সহায়কে ডিজি পদে বসানো হয়। কিন্তু তাঁর অবসর গ্রহণের সময় কাছেই ছিল। সেকারণে সাত দফার ভোটের আগেই তাঁর চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। সেকারণে বিবেক সহায়কে ডিজি পদ থেকে সরিয়ে আবার সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি পদে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে

গতকালের ডিজি বদলের ২৪ ঘণ্টার মধ্যে ফের ডিজি বদল করার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে আগে থেকে কেন এই পর্যবেক্ষণ করেনি কমিশন। কেন আগে দেখা হল না। আগেই তো জানা গিয়েছিল তাঁর কার্যকালের মেয়াদ সাত দফার ভোট শেষ হওয়ার আগেই শেষ হতো। তাহলে কেন মাত্র কয়েক ঘণ্টার জন্য বিবেক সহায়কে ডিজি পদে বসানো হল।
এই নিয়ে আবার রাজনৈতিক জল্পনাও শুরু হয়েছে। বিবেক সহায় কমিশনের কথা মতো কাজ করবে না বলেই কি সরিয়ে দেওয়া হল। যদিও সিনিয়রিটির দিক দিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়ই পরবর্তী ডিজি হতেন সেকারণে তাঁকেই সেই পদে বসানোর সিদ্ধান্ত নেয় কমিশন। কিন্তু কমিশনের এই যুক্তি কতোটা ধোপে টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ যদি বিবেক সহায়ের অবসরের সময়ই ডিজি পদ থেকে সরানোর কারণ হয়ে থাকে তাহলে কে আগে সেদিকটা বিচার করল না নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে শাসক দলের সাংসদ ডেেরক ওব্রায়েন আজ সকালেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছে। নির্বাচন কমিশন বিজেপির কথা মতো কাজ করছে বলে অভিযোগ করেছে। তারপরেই সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট করানোর দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+