প্রকাশিত হল প্রদেশ কংগ্রেসের প্রথম তালিকা! রয়েছে ১১ জনের নাম ও কেন্দ্র
সোমবার গভীর রাতে প্রকাশিত হল প্রদেশ কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা। তালিকায় ১১ জনের নাম রয়েছে।
সোমবার গভীর রাতে প্রকাশিত হল প্রদেশ কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা। তালিকায় ১১ জনের নাম রয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে রবিবার দিল্লি যান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ১৭ আসন ছেড়ে পশ্চিমবঙ্গের ২৫ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামফ্রন্ট। এরপর সোমেন মিত্র বলেন, তারা অসম্মানজনক জোট চান না।

জানা গিয়েছে, সোমবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এরপরই ১১ জনের নাম চূড়া করা হয়। দলের তরফে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত মুকুল ওয়াসনিকের স্বাক্ষর-সহ তালিকা প্রকাশ করা হয় সোমবার মধ্য রাতে। প্রকাশিত তালিকা ছাড়াও বাকি প্রার্থীদের নামও হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
প্রার্থী তালিকায় রয়েছেন কোচবিহার তফশিলি সংরক্ষিত আসন থেকে প্রিয়া রায়চৌধুরী, আলিপুরদুয়ার আদিবাসী সংরক্ষিত আসন থেকে মোহনলাল বসুমাতা, জলপাইগুড়ি সংরক্ষিত আসন থেকে মনিকুমার ডারনাল, দার্জিলিং থেকে শঙ্কর মালাকার, রায়গঞ্জ থেকে দীপা দাশমুন্সি, বালুরঘাটে সাদিক সরকার, মালদহ উত্তর থেকে ঈশা খান চৌধুরী, মালদহ দক্ষিণ তেকে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুর থেকে অভিজিৎ মুখোপাধ্যায়, বহরমপুর থেকে অধীর চৌধুরী এবং মুর্শিদাবাদ থেকে আবু হেনা।

বিমান বসু জানিয়ে দিয়েছিলেন, কংগ্রেস যদি তাদের জেতা আসনে প্রার্থী দেয়, তাহলে তারাও কংগ্রেসের চারটি জেতা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেন।
[আরও পড়ুন:মধ্যরাতে শপথ গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর! প্রথমবারের জন্য সঙ্গে ২ উপমুখ্যমন্ত্রী]
তবে তা নিয়ে বামফ্রন্টের বৈঠকে আলোচনা করা হবে। তবে অপেক্ষা করতে হবে, বামেরা কংগ্রেসের সঙ্গে বৃহত্তর জোটের স্বার্থে চারটি আসনে প্রার্থী ঘোষণা করে কিনা,
তা জানতে।












Click it and Unblock the Notifications