Lok Sabha Election 2024: মেসির মতো মাঠ ছাড়ব! টিকিট পেয়েও সুদীপের মুখে 'অবসরের' ইঙ্গিত

Lok Sabha Election 2024: উত্তর কলকাতায় তাঁকে প্রার্থী করা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ! এমনকি শশী পাঁজা কিংবা কোনও মহিলা মুখকে প্রার্থী করার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু উত্তর কলকাতা থেকে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো। যদিও বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মুখ খোলেননি বর্ষীয়ান এই তৃণমূল নেতা।

কিন্তু প্রচারে বেরিয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা। এমনকি এটাই শেষ নির্বাচনী লড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের? এমন জল্পনাও তৈরি হয়েছে। উত্তর কলকাতায় প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে (Lok Sabha Election 2024) নেমে পড়েছেন সুদীপ বন্দোপাধ্যায়। মাটি কামড়ে থেকে প্রচার সারছেন।

Lok Sabha Election 2024

শুক্রবার বেলেঘাটা অঞ্চলে প্রচারে যান গতবারের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী একটি সভায় বক্তব্যও রাখেন। ওই সভায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষও। আর সেই সভা থেকেই কার্যত অবসরের ইঙ্গিত দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেন, নয়বারের সাংসদ আমি। এবার হবে দশবার। এরপরেই মেসির মতো মাঠ ছাড়ার কথা বলেন তৃণমূল প্রার্থী।

তাঁর দাবি, 'মেসির মতো মাঠ ছাড়ব'। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু যাবতীয় জল্পনা। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তবে এক সংবাদমাধ্যমকে দেওতা সাক্ষাৎকারে প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায় কটাক্ষ করে জানিয়েছেন, অবসর আর ওনাকে নিতে হবে না। মানুষই এবার অবসর করিয়ে দেবে। উত্তর কলকাতায় এবার নিঃশব্দ বিপ্লব হবে বলেও ওই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন বরাহনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক।

বলে রাখা প্রয়োজন, তৃণমূলে থাকাকালীন একাধিক বিষয়ে সুদীপ বনাম তাপসের সংঘাত দেখা গিয়েছে। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছেন তাপস রায়।

শুধু তাই নয়, একাধিক ইস্যুতে প্রকাশ্যে উত্তর কলকাতার বিদায়ী সাংসদেরর বিরুদ্ধে মুখ খোলেন তিনি। যা নিয়ে রীতিমত চাপে পড়ে যায় শাসকদল তৃণমূল। আর এহেন পরিস্থিতিতে ভোটের মুখেম সুদীপকে নিয়ে কুণালের 'বিদ্রোহ' শাসকদলের অস্বস্তিকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটে প্রকাশ্য মঞ্চ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আরও গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। সম্ভবত উত্তর কলকাতা থেকে তাঁকে প্রার্থী (Lok Sabha Election 2024) করতে পারে বিজেপি। আর তা যদি হয় তাহলে বর্তমান বনাম প্রাক্তন অর্থাৎ সুদীপ বনাম তাপস লড়াই'য়ে জমে উঠবে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+