Lok Sabha Election 2024: কলকাতায় প্রধানমন্ত্রী মোদীর প্রথম রোড শো! যাত্রা পথে জনতার ঢল
Lok Sabha Election 2024: কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম রোড শো। শ্যামবাজার মোড় থেকে এই রোড শো শুরু হয়ে শেষ টহয় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ির সামনে। প্রায় দু'শো মিটার রাস্তার দুই ধারে এদিন প্রচুর মানুষের ভিড় ছিল।
উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রধানমন্ত্রীর করা রোড শোতে প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রার্থী ছাড়াও হাজির ছিলেন, দমদমের প্রার্থী শিলভদ্র দত্ত। প্রধানমন্ত্রীর দুই ধারে বাঁ দিকে ছিলেন শুভেন্দু অধিকারী আর ডান দিকে সুকান্ত মজুমদার।

রোড শোয়ে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বাগবাজারে সারদে দেবীর বাড়িতে প্রার্থনা করেন। সেখানকার সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। এরপর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু করেন প্রধানমন্ত্রী। এদিন রোড শোয়ে রাস্তা জুড়ে ছিল ফুল ছড়ানো। আর প্রধানমন্ত্রীর কনভয় ছাড়া অন্য কোনও গাড়ি ছিল না।
রোড শো শুরু হওয়ার অনেক আগেই নির্বাচিত রাস্তার পুরো অংশের দখল নেয় এসপিজি। প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে পিছনে ছিল কলকাতা পুলিশের পাইলট ভ্যান। পুরো রাস্তায় ছিলেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা।
#WATCH | West Bengal: At the end of his roadshow, Prime Minister Narendra Modi pays floral tribute at the statue of Swami Vivekananda, in Kolkata. pic.twitter.com/vFkYEB4cpC
— ANI (@ANI) May 28, 2024
রোড শোয়ের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশোকনগর ও বারুইপুরে দুই সভা করেন। এই দুই সভা থেকে প্রধানমন্ত্রী শুধু শাসক তৃণমূল নয়, রাজ্যে শূন্য হওয়া সিপিআইএমকে নিশানা করেন। তিনি বলেন, তৃণমূল ও বামেরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই রাজ্যে প্রথমে কংগ্রেস, তারপরে বামেরা লুট করেছে। আর এখন তৃণমূল দুই হাতে লুট করছে।
দুই সভাতেই প্রধানমন্ত্রী মোদী রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। বলেন, তৃণমূলের নেতাদের ঘরে টাকার পাহাড়। বাংলার জন্য গ্যারান্টির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত সবাইকে ফের একবার জেলে ঢোকানোর অঙ্গীকার করেন।
তিনি এদিন বারে বারে তৃণমূলের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ করেছেন। তিনি ওবিসিদের নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে তৃণমূলকে নিশানা করেন। তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে তৃণমূল সংবিধানকে অমান্য করে ৭৭ টি মুসলিম গোষ্ঠীকে ওবিসি তালিকায় ঢুকিয়ে অন্যদের বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আক্রমণের নিন্দা করেন। তিনি বলেন, এটা করা হয়েছে তুষ্টিকরণের কারণে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications