মোদী কলকাতায় পৌঁছেই সটান হাসপাতালে, কনভয় দেখেই জয় শ্রী রাম স্লোগান মমতার বাড়ির কাছেই

Lok Sabha Election 2024: নরেন্দ্র মোদী আজ সন্ধ্যা পৌঁছে গেলেন কলকাতায়। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান দক্ষিণ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে।

এই হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বেশি দূরে নয়। প্রধানমন্ত্রীর কনভয় দেখেই উঠল জয় শ্রী রাম ধ্বনি। গাড়িতে বসেই করজোড়ে প্রণাম করতে দেখা যায় মোদীকে।

নরেন্দ্র মোদী বিমানবন্দর থেকে রাজভবনে যাবেন বলে আগে জানা গিয়েছিল। কাল কলকাতা ও বারাসতে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। আজ শহরে পৌঁছে রাজভবনে রাত্রিবাস করবেন মোদী। যদিও বিমানবন্দর থেকে মোদীর কনভয় রাজভবনের দিকে না দিয়ে রওনা দেয় দক্ষিণ কলকাতার দিকে।

শিশুমঙ্গল হাসপাতালে মোদীর কনভয় ঢোকার সময় ওঠে জয় শ্রী রাম স্লোগান। পরে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডল থেকে জানান, কলকাতায় পৌঁছে তিনি হাসপাতালে গিয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমত স্বামী স্মরণানন্দজি মহারাজের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

মহারাজকে দূর থেকেই প্রণাম করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেছেন প্রধানমন্ত্রী। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মহারাজের আরোগ্য কামনায় বার্তা দেন। তবে জেলা সফরে থাকায় হাসপাতালে যাননি। আজ দুপুরে কলকাতাতে ফেরেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর আগেই হাসপাতালে গিয়ে মহারাজকে দেখে এলেন মোদী।

কাল সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ রাজভবন থেকে বেরিয়ে মোদী এসপ্লানেডে যাবেন বলে নির্ধারিত রয়েছে। বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। তার মধ্যে উল্লেখযোগ্য এসপ্লানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো রেলের সূচনা। এই প্রথম ভারতে জলের তলা দিয়ে মেট্রো ছুটবে।

আজ আরও একবার ট্রায়াল রান হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ছিলের মেট্রো রেলের আধিকারিকরাও। গঙ্গার তলা দিয়ে এ-পার থেকে ও-পারে যেতে মেট্রো রেল ৪৫ সেকেন্ড সময় নিচ্ছে। নীল আলো-সহ নানাভাবে টানেলের এই অংশটি সাজানো হয়েছে, মাছের ছবিও দেখা যাবে, মিউজিকও বাজার কথা। অর্থাৎ নদী পেরনোর সময় আলাদা অনুভূতি হবে যাত্রীদের।

জানা যাচ্ছে, মেট্রোতে চেপেই মোদী এসপ্লানেড থেকে হাওড়া অবধি যাবেন এবং ফিরেও আসবেন। পরে হেলিকপ্টারে তিনি বারাসতে সভায় যোগ দেবেন বলে জানা যাচ্ছে। সেই জনসভায় সন্দেশখালির মহিলারাও হাজির থাকবেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+