Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর সাত-আট দিন প্রধানমন্ত্রী! কলকাতায় মোদীর রোড শোয়ের দিনেই তাঁকে মিথ্যাবাদী বলে নিশানা মমতার

Lok Sabha Election 2024: কলকাতায় প্রধানমন্ত্রীর রোড শোয়ের দিন দু'টি পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটি করেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বিরাটির বণিক মোড় থেকে এয়ারপোর্ট আড়াইনম্বর গেট পর্যন্ত। পরেরটি কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায়ের সমর্থনে।

পদযাত্রার পরে মুখ্যমন্ত্রী এদিন সন্ধেয় সভা করেন বেহালা চৌরাস্তায়। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী একদিকে যেমন প্রধানমন্ত্রীকে নিশানা করেন, অন্যদিকে নিজের সরকারের কাজের খতিয়ানও দেন। তিনি বলেন, শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল করবেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, স্বামীজির বাড়ি দখল হয়ে যাচ্ছিল, সরকার কিনে স্বামীজির চিরস্থায়ী ঠিকানা করে দিয়েছে। প্রসঙ্গত এদিন শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত রোড শো করেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে প্রধানমন্ত্রী বাগবাজার মায়ের বাড়িতে গিয়ে প্রার্থনা করেন।

mamata banerjee

মোদীকে নিশানা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি ৩৪ বছরের বাম সরকারকে মানুষের আশীর্বাদে উপড়ে ফেলা যায়, তাহলে তোমাকেও উপড়ে ফেলতে পারি। এব্যাপারে তিনি অপেক্ষা করতে বলেন। বিষ্ণুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির উদ্দেশে বলেন, বলে কিনা লক্ষ্মীর ভান্ডার তুলে দেবে। মালা রায়কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তোলেন বিজেপি হটাও দেশ বাঁচাও।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি রাজীব গান্ধী, নরসীমা রাও, দেবগৌড়া, মনমোহনি সিংয়ের সঙ্গে কাজ করেছেন। কিন্তু এরকম প্রধানমন্ত্রী দেখেননি। কেন্দ্রের বিজেপি সরকারের সময়ে একদিনে ১৪৭ জন সাংসদকে বহিষ্কারের প্রসঙ্গও তোলেন তিনি। মুখ্যমন্ত্রী মহুয়া মৈত্রের বাবা-মাকে হেনস্থার অভিযোগ এদিন করেছেন।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, দিল্লিতে বসে তিনি ঘূর্ণিঝড় পর্যালোচনা করেছে। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মিথ্যা বলা সাংবিধানিক অধিকার নয়, কাজও নয়। আর সাত-আটদিন উনি প্রধানমন্ত্রী আছেন বলে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়।

টেলিপ্রম্পটারে বক্তৃতা
তিনি কটাক্ষ করে বলেন, একজন প্রধানমন্ত্রীকে টেলিপ্রম্পটারে বক্তৃতা করতে হয়। এটা তিনি নিজের চোখে দেখেছেন বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নিজের চোখে দেখেছেন, না হলে কাউকে বিশ্বাস করানো যাবে না।

বিজেপি ক্ষমতায় আসছে না
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, বিজেপি এবার ক্ষমতায় আসতে পারছে না। এব্যাপারে মুম্বইয়ের এক সংস্থার ইন্ডিয়া ব্লককে ৩৪৮ টি আসন দেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, মেয়েরাই বিজেপির বিষ দাঁত ভেঙে দেবে। তিনি বলেন মিথ্যা বলার একটা সীমা রয়েছে।

নিজের সরকারের কাজের খতিয়ান
গত বারো বছরের বেশি সময়ে রাজ্যে কী কী হয়েছে তার খতিয়ান দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ফুল্লরার মন্দির, তারাপীঠ ও কালীঘাট মন্দিরের সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মোদীবাবুকে বলব বাংলায় কী হয়েছে, তা নিয়ে পড়াশোনা করে আসুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+