Lok sabha Election 2024: BJP-র লোকসভা নির্বাচন প্রস্তুতি! প্রার্থী তালিকা থেকে কাদের বাদ দিতে পারেন মোদী-শাহ

Lok sabha Election 2024: লোকসভা নির্বাচনের জন্য আগে থেকে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরে তা আরও জোরদার হয়েছে। সূত্রের খবর এবার বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রায় এক তৃতীয়াংশ সাংসদ।

২০১৯-এর নির্বাচনের আগে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল মুরলীমনোহর জোশী, আডবাণী, সুমিত্রা মহাজনদের মতো নেতানেত্রীদের। এবার সেরকমই বাদ যেতে পারেন অনেকেই। কেউ বাদ পড়তে পারেন বয়সের কারণে, কেউবার প্রত্যাশা মতো কাজ না করতে পারার অভিযোগে।

বিজেপি

২০১৯-এ বিজেপির প্রার্থী তালিকা থেকে ১০৪ জন তৎকালীন সাংসদকে বাদ দেওয়া হয়েছিল। এবার সংখ্যাটা তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকজন সাংসদ যাঁরা বছরের পর বছর ধরে নির্বাচনী লড়াইয়ে সামিল এবং টানা সাংসদ রয়েছেন, তাঁদের বদলানো হতে পারে।

২০১৯-র নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধসীমা ছিল ৭৫ বছর। সূত্রের খবর এবার তা কমিয়ে আনা হতে পারে ৫৫-তে। তবে কোনও কোনও ক্ষেত্রে তাতে ছাড় দেওয়া হলেও, ৭৫-এর বেশি বয়সের কাউকেই প্রার্থী করা হবে না বলেই জানা যাচ্ছে।

রীতা বহুগুণা জোশী, হেমা মালিনীর মতো নেতানেত্রীরা যাঁরা ৭৫ বছর ছুঁয়ে ফেলেছেন কিংবা ছুঁতে যাচ্ছেন, তাঁদের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা। এছাড়াও যাঁরা বিভিন্ন কারণে বাদ পড়তে পারেন, তাঁদের মধ্যে রয়েছেন, মেনকা গান্ধী ও বরুণ গান্ধী। দিল্লি থেকে বাড় পড়তে পারে গৌতম গম্ভীর প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, রাজ হংসও। ৭৫ না হলেও রাজনাথ সিং এবং নীতীন গড়করিদের মতো নেতাদের নাম নিয়েও বিজেপিতে জল্পনা রয়েছে।

সম্প্রতি পাঁচ রাজ্য বিধানসভার নির্বাচনে চারটি রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী-সহ ২১ জন সাংসদকে প্রার্থী করা হয়েছিল। তাঁদের মধ্যে অনেকেই হেরে গিয়েছেন। তাঁদের এবার লোকসভা নির্বাচনে প্রার্থী করার সম্ভাবনা কম। অন্যদিকে উত্তর প্রদেশের দশের বেশি সাংসদকে এবার প্রার্থী না করার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠকে তরুণ ভোটারদের টার্গেট করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে অমিত শাহ প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করার ওপরে জোর দিয়েছেন। কারা প্রার্থী হবেন কিংবা হবেন না, তা ঠিক করতে পেশাদার সংস্থাকে দিয়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে সমীক্ষার পরে ঠিক করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নমো অ্যাপের মাধ্যমেও সমীক্ষা চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+