Lok Sabha Election 2024: সিপিএম-বিজেপি 'আন্ডারস্ট্যান্ডিং'! এমন রাজনীতি করি না, বিস্ফোরক মমতা
Lok Sabha Election 2024: সিপিএম-বিজেপি 'আন্ডারস্ট্যান্ডিং' নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার অর্থাৎ ১লা জুন শেষ এবং সপ্তম দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। ভোগট হবে দক্ষিণ কলকাতায়। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কালীঘাট মোড়ে জনসভা করেন।
আর সেই সভা থেকে একযোগে সিপিএম এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তোপ দাগেন। মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম-কংগ্রেস-বিজেপির গঠবন্ধন রয়েছে বাংলায়। আর তা যতদিন থাকবে ততদিন সিপিএম-কংগ্রেসের সঙ্গে বাংলায় কোনও অ্যাডজাস্ট হবে না।

আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিপিএম বিজেপির 'আন্ডারস্ট্যান্ডিং' নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দমদমে সিপিএম বিজেপির ঠিক হয়েছে, বিধানসভা বিজেপিকে দেবে লোকসভা ওদের। এমন রাজনীতি আমি করি না। সবচেয়ে বড় কুলাঙ্গার পার্টি সিপিএম। এদের ছাড়ব না, হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর।
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র আক্রমণ শানান। বলেন, মোদী অহংকারে ডুবে গিয়েছেন। রাজীব গান্ধী, মনমোহন সিং এবং অটলজির সঙ্গে কাজ করেছি। কিন্তু উনি (পড়ুন-নরেন্দ্র মোদী) সেরার সেরা মিথ্যেবাদি। এত বড় বজ্জাত পার্টি বিজেপি আমি কোথাও দেখিনি বলে তোপ তৃণমূল নেত্রীর। অন্যদিকে তাঁর শাসনকালে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন তা তুলে ধরেন। বলেন, কালীঘাটের গেট থেকে শুরু করে গুরুদ্বার, কঙ্কালিতলা হয়েছে।
তবে এদিন কালীঘাটে সভায় বক্তব্য রাখা নিয়ে কিছুটা সংকোচ ধরা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। বলেন, এটা আমার পাড়া। পাড়ায় বক্তৃতা দেওয়া শোভা পায়না। কাল সুকান্ত সেতুতে জড়ো হয়ে, আমরা আসব গোপালনগর মোড় পর্যন্ত পদযাত্রা হবে। দুমাস ধরে চলছে। কাল (বৃহস্পতিবার) বারো কিমি হাঁটব।
সবাইকে যোগ দেওয়ার আবেদন জানান তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি নরেন্দ্র মোদীর খাওয়া নিয়েও আক্রমন শানান। বলেন, তাইওয়ানে একরকম মাশরুম পাওয়া যায় যার অনেক দাম। এক পিস আশি হাজার টাকা। লোক বলছে উনি নাকি সেই ব্যাঙের ছাতা খান। উল্লেখ্য, এদিন ডায়মণ্ডহারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা এবং রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications