Lok Sabha Election 2024: আন্দোলন থেকে জনসংযোগ! ভোটের আগে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপির অনির্বাণ

Lok Sabha Election 2024: আগামী ১ জুন, সপ্তম এবং শেষ দফার নির্বাচন। দেশের পাশাপাশি রাজ্যের একাধিক লোকসভা আসনে নির্বাচন রয়েছে। ভোট হবে যাদবপুর লোকসভা আসনেও। রাজনৈতিকভাবে এই আসন খুবই গুরুত্বপূর্ণ। এবার সেখানেই বিজেপি ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে (Anirban Ganguly) প্রার্থী করেছে, যা তুরুপের তাস হিসেবেই দেখছে রাজনৈতিকমহল।

ভোটের দিন (Lok Sabha Election 2024) যত এগিয়ে আসছে ততই প্রচারে এবং সংযোগে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রার্থী অনির্বাণ (Anirban Ganguly)। পাশে থাকছেন বঞ্চিত মানুষের। দিশা দেখাচ্ছেন লড়াইয়ের। যাদবপুর লোকসভা কেন্দ্রে (Jadavpur Lok Sabha constituency) একাধিক ইস্যু রয়েছে।

Lok Sabha Election 2024

যার মধ্যে গুরুত্বপূর্ণ কৃষকদের জায়গা-জমি জবরদখলের অভিযোগ! জমি মাফিয়াদের দৌরাত্ম্য। সোনারপুরের বামনগাছি এলাকায় ৫০০ বিঘারও বেশি জমি নথি জাল করে কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। যদিও ঘটনার প্রতিবাদে যাদবপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার উদ্যোগে বারুইপুর পশ্চিম বিধানসভায় লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে।

যেখানে শামিল হয়েছেন জমি হারানো কৃষকরাও। তাঁদের পাশে দাঁড়িয়েছেন যাদবপুরের বিজেপি প্রার্থী (Anirban Ganguly)। জমি মাফিয়াদের বিরুদ্ধে এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি প্রশাসন কে দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিজেপি কৃষকদের স্বার্থে লড়াই করছে এবং ভবিষ্যতেও করবে।

পাশাপাশি সভা-মঞ্চ থেকে মোদীজির (Modi) স্বপ্ন নিয়ে তিনি সর্বদা তাদের পাশে থাকার বার্তা দেন। তাঁর এই পাশে থাকার বার্তা মানুষের মনেও নতুন করে আশা জাগাতে শুরু করেছে। শুধু তাই নয়, বঞ্চনার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি মানুষের মধ্যে জাগরিত করবে বলেও মত রাজনৈতিকমহলের।

অন্যদিকে প্রচারেও খামতি রাখছেন না বিজেপি প্রার্থী (Anirban Ganguly)। গরম উপেক্ষা করেই বারুইপুর পূর্ব মণ্ডল পাঁচে বৃন্দাখালি অঞ্চল থেকে জয়কৃষ্ণ নগর স্কুল মাঠ পর্যন্ত জনসংযোগও করেন। কথা বলেন মানুষের সঙ্গে। এমনকি মানুষের বাড়ির বারান্দায় বসে শোনেন অভাব-অভিযোগের কথাও।

অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে বিজেপির পুরসভা প্রার্থী, পঞ্চায়েত প্রার্থীদের সঙ্গেও সাক্ষাৎ এবং আলোচনা সারেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)।

বলে রাখা প্রয়োজন, শেষ এবং সপ্তম দফায় আগামী ১ তারিখ যাদবপুরের পাশাপাশি বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর লোকসভায় নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+