প্রধানমন্ত্রী হিসেব দাও! সর্বভারতীয় আঙ্গিকে ডিজিট্যাল প্রচার শুরু তৃণমূলের, দেখুন ভিডিও
ভিডিও তৈরি করে ডিজিট্যাল প্রচার শুরু করল তৃণমূল। একেবারে সর্বভারতীয় আঙ্গিকে। এদিন দুপুর ঠিক বারোটায় #প্রধানমন্ত্রীহিসেবদাও দিয়ে প্রচার শুরু হয়েছে।
ভিডিও তৈরি করে ডিজিট্যাল প্রচার শুরু করল তৃণমূল। একেবারে সর্বভারতীয় আঙ্গিকে। এদিন দুপুর ঠিক বারোটায় #প্রধানমন্ত্রীহিসেবদাও দিয়ে প্রচার শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, একটি ভিডিও প্রকাশ করেই খান্ত থাকছে না তৃণমূল। আগামী ৫০ দিনের প্রতিদিন একটি করে ভিডিও দলের সব সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার ইউটিউব, হোয়াটসঅ্যাপ-এ দেওয়া হবে।
|
সোশ্যাল মিডিয়ায় মোদীকে প্রশ্ন
প্রধানমন্ত্রী হিসেব দাও হ্যাসট্যাগে শনিবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও আপলোড করা হয়েছে। ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও-র শুরুতে রয়েছে হরিয়ানার এক দৃশ্য। যেখানে বেটি পড়াও, বেটি বাঁচাও-এ ব্যর্থতার অভিযোগ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সবুজসাথী প্রকল্পের সফলতা তুলে ধরা হয়েছে। দুটি ছবি পাশাপাশি তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে হিসেব চাওয়া হচ্ছে। পাশাপাশি জনসাধারণের কাছে হিসেব চাইতে বলা হচ্ছে।

প্রতিদিন একটা করে ভিডিও
সূত্রের খবর অনুযায়ী, আগামী ৫০ দিনের প্রতিদিন একটি করে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রীর সামনে প্রশ্ন তুলে ধরা হবে। তৃণমূল সূত্রে খবর, এই ব্যাপারে প্রায় চার মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল।

সর্বভারতীয় আঙ্গিকে প্রচার
ভিডিও-তে আবেদনে বলা হচ্ছে দেশের প্রয়োজন দিদির মতো একজন। বাংলার উন্নয়ন এবং অধিকারের স্বার্থে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।












Click it and Unblock the Notifications