RG Kar Hospital Case: মহিলা কমিশনে 'তালা লাগাও' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার! রাস্তায় বসে পড়লেন লকেট-অগ্নিমিত্রারা

RG Kar Hospital Case: রাজ্য মহিলা কমিশনে 'তালা লাগাও' কর্মসুচি ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা-কর্মীরা। আর এরপরেই রাস্তায় বসে পড়লেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ কয়েকশ বিজেপি মহিলা কর্মী।

বৃষ্টি উপেক্ষা করেই চলছে বিক্ষোভ কর্মসূচি। আর তা ঘিরে একেবারে ব্যাপক উত্তেজনা সল্টলেকে। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। বিজেপির দাবি, শান্তিপূর্ণ ভাবে মিছিল এগোচ্ছিল। কিন্তু পুলিশ জোর করে আটকে দেয়। এমনকি মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশকে একেবারে দলদাশে পরিনত হয়েছে বলেও দাবি বিজেপি নেতৃত্বের।

RG Kar Hospital Case

আরজি কর হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় বাংলায়। লাগাতার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা-কর্মীরা। গত কয়েকদিন আগেই স্বাস্থ্য অভিযানকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে ওঠে সল্টলেক। আটক হতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতা।

আজ আরজি করের ঘটনার প্রতিবাদে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য মহিলা কমিশনের দফতরে অভিযানের ডাক দেওয়া হয়। বিজেপির মহিলা মোর্চার তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, পগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই মিছিলের ডাক দেওয়া হয়।

প্রথম থেকেই এই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়। মহিলা কমিশনের দফতর ঘিরে দেওয়া হয়। শুধু তাই নয়, মিছিল শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু হয় পুলিশের তরফে। প্রথমেই আটকে দেওয়া হয় লকেট চট্টোপাধ্যায়কে। এমনকি বহু বিজেপি মহিলা কর্মীকেও আটক করা হয়। কার্যত তা উপেক্ষা করেই ময়দানে নামে বিজেপি নেতা-কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয় মিছিল। পুলিশের হাত থেকে মুক্ত হতেই মিছিলে যোগ দেন প্রাক্তন সাংসদও।

কিন্তু কেন মহিলা কমিশন দফতর অভিযান বিজেপির? এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, আরজি কর হাসপাতালের ঘটনায় তোলপাড় বাংলা। কিন্তু বাংলায় যে মহিলা কমিশন রয়েছে তার কোনও ভুমিকাই দেখতে পাচ্ছি না। আর তা মনে করিয়ে দিতেই মহিলা কমিশন অভিযান বলে জানান বিজেপি নেত্রী। শুধু তাই নয়, এদিন রাজ্য মহিলা কমিশনের দফতরের বাইরে একটি প্রতীকী তালাও লাগিয়ে দেন বিজেপি নেতারা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

অন্যদিকে এদিন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরাও পথে নেমে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+