ফের 'আক্রান্ত' ট্রাফিক পুলিশ! টালিগঞ্জ ফাঁড়িতে ব্যাপক যানজট

শহরে ফের আক্রান্ত ট্রাফিক পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটে টালিগঞ্জ ফাঁড়ির কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় চারুমার্কেট থানার পুলিশ।

শহরে ফের আক্রান্ত ট্রাফিক পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটে টালিগঞ্জ ফাঁড়ির কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় চারুমার্কেট থানার পুলিশ।

ফের 'আক্রান্ত' ট্রাফিক পুলিশ! টালিগঞ্জ ফাঁড়িতে ব্যাপক যানজট

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জ ফাঁড়ির কাছে টালিগঞ্জ সার্কুলার রোডের মাঝখানে বিকল হয়ে যায় একটি গাড়ি। দিনের ব্যস্ততম সময়ে গাড়ি বিকল হওয়ায় ঘটনায় সঙ্গে সঙ্গে যানজট ছড়িয়ে পড়ে একাধিক রাস্তায়। কর্তৃব্যরত ট্রাফিক পুলিশ এগিয়ে যান বিকল হওয়া গাড়িটির দিকে। চালককে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণ জিজ্ঞাসা করেন তিনি।

যানজট ছড়িয়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ট্রাফিক পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ। কর্তৃব্যরত পুলিশকর্মীর সঙ্গে স্থানীয় এক যুবকের ধস্তাধস্তি হয় বলেও জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিকল হওয়া গাড়ির চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন ট্রাফিক পুলিশকর্মী। যদিও পুলিশের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ। মৃদু বলপ্রয়োগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+