Local Train: সপ্তমী থেকে গভীর রাত পর্যন্ত কোন কোন ট্রেন মিলবে? নৈহাটি-কল্যাণী শাখায় বিশেষ ব্যবস্থা

Durga Puja Special Local Train: একেবারে দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো। ইতিমধ্যে পুজোর উদ্বোধনও শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা হতেই শুরু হয়ে গিয়েছে কার্যত ঠাকুর দেখার ঢল। আর সেই তালিকায় এবারও এগিয়ে লেকটাউন শ্রীভুমি।

এই সময় শহরতলি এবং জেলা থেকে বহু মানুষ ঠাকুর দেখতে কলকাতায় আসেন। বিপুল সমাগম ঘটে। বিপুল ভিড়ের চাপ তৈরি হয় ট্রেনগুলিতে। আর সেদিকে নজর রেখে এবারও পুজোর দিনে গভীর রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন (Durga Puja Special Local Train)।

local train

  • Durga Puja Special Local Train: গভীর রাত পর্যন্ত লোকাল ট্রেন

হাওড়া এবং শিয়ালদহ এই দুই ডিভিশনেই গভীর রাত পর্যন্ত লোকাল ট্রেন (Durga Puja Special Local Train) চলবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রুটে এখন থেকে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে রেলের তরফে। অন্যদিকে পুজোর দিনগুলিতে টিকিট কাটতে লম্বা লাইন দেখা যায় টিকিট কাউন্টারগুলিতে। ফলে লাইনে দাঁড়ানো যাত্রীদের মধ্যে ধৈর্য্যচুতি ঘটতে দেখা যায়। এই অবস্থায় বড়ব্র সমস্ত স্টেশনে বাড়তি টিকিট কাউন্টার খোলা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিনও সমস্ত স্টেশনেই রাখা থাকবে বলে খবর। বাড়তি কর্মীদেরও মোতায়েন করা হবে সমস্ত স্টেশনে।

  • Durga Puja Special Local Train: গভীর রাত পর্যন্ত চলবে ট্রেন?

আগামী সপ্তমী থেকেই বিশেষ পুজো স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে। হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখায় এই সুবিধা (Durga Puja Special Local Train) পাওয়া যাবে। এক সংবাদমাধ্যমকে রেলের আধিকারিকরা জানিয়েছেন, হাওড়া থেকে আপ ট্রেনগুলি রাত ১১.৪৫, ২.৪৫ ও ২টোর সময় ছাড়বে বলে ঠিক হয়েছে। খোলা থাকবে অন্তত ৩০ টি কাউন্টার। এছাড়াও মেডিক্যাল বুথ সহ একাধিক ব্যবস্থা হাওড়া স্টেশনে থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

Durga Puja Special Local Train: নৈহাটি এবং কল্যাণী শাখার জন্য বিশেষ ব্যবস্থা

অন্যদিকে শিয়ালদহ দক্ষিণ, বনগাঁ ও মেন সব শাখাতেও গভীর রাত পর্যন্ত লোকাল ট্রেন (Durga Puja Special Local Train) চলবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে নৈহাটি এবং কল্যাণী শাখার জন্য বিশেষ ব্যবস্থা করেছে পূর্ব রেল। সপ্তমী থেকে দশমী পর্যন্ত জোড়া ট্রেন চলবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনস‌ংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন, নৈহাটি থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত একাধিক লোকাল ট্রেন যায়। সেগুলি কল্যানী স্টেশন পর্যন্ত যাবে। এছাড়াও ছয় জোড়া লোকাল ট্রেন শিয়ালদহ-কল্যাণী সীমান্তের মধ্যে চলাচল করে। ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সেগুলি কল্যানী স্টেশন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+