মাঝেরহাটে ব্রিজ পুরোপুরি ভাঙতে কাজ! রবিবার বিকেল থেকে ৩৬ ঘন্টার বন্ধ ট্রেন

১,২ ও ৩ নম্বর লাইনের ওপর থাকা ব্রিজের অংশ ভাঙতেরবিবার বিকেল ৫ টা থেকে মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত বন্ধ রাখা হবে মাঝেরহাটের ট্রেন চলাচল।

আবারও ট্রেন বন্ধ মাঝেরহাটে। এবার বিপর্যস্ত ব্রিজ পুরোপুরো ভেঙে ফেলতে অর্থাৎ ১,২ ও ৩ নম্বর লাইনের ওপর থাকা ব্রিজের অংশ ভাঙতে রবিবার বিকেল ৫ টা থেকে মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত বন্ধ রাখা হবে মাঝেরহাটের ট্রেন চলাচল।

 মাঝেরহাটে ব্রিজ পুরোপুরি ভাঙতে কাজ! রবিবার বিকেল থেকে ৩৬ ঘন্টার বন্ধ ট্রেন

রবিবার অর্থাৎ ২৭ জানুয়ারি বিকেল থেকে শুরু হবে কাজ। এরপর ২৮ জানুয়ারি সোমবার পুরোদিন এবং ২৯-এর অর্থাৎ মঙ্গলবার ভোর ৫ টা পর্যন্ত এই কাজ করা হবে। তবে যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ এবং নিউ আলিপুরের মধ্যে কিছু ট্রেন চালানো হবে। অন্যদিকে ব্রেসব্রিজ থেকে বজবজের মধ্যেও ট্রেন চালানো হবে। কিন্তু এই ৩৬ ঘন্টা নিউ আলিপুর থেকে ব্রেসব্রিজ কোনও ট্রেন চলবে না।

মাঝেরহাটে ভেঙে পড়া সেতুর গার্ডারগুলিকে পুরোপুরি সরিয়ে ফেলতে দুই দফায় ভাঙার কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। এর আগে একদফার কাজ হয়ে গিয়েছে। রবিবার বিকেল থেকে হবে দ্বিতীয় দফার কাজ।

রেল সূত্রে খবর, সোমবার নিউ আলিপুর থেকে শিয়ালদহের মধ্যে ১৯ জোড়া ট্রেন চালানো হবে। অন্যদিকে, ব্রেসব্রিজ থেকে বজবজের মধ্যে ৯ জোড়া ডিজেল চালিত লোকাল ট্রেন চালানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+