Local Train: অফিস টাইমে ফের ভোগান্তি, সিগন্যালিং সমস্যার জেরে বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

ফের ধাক্কা লোকাল ট্রেন পরিষেবায়। একদিনও প্রতিশ্রুতি রাখতে পারল না রেল। সকাল থেকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সিগন্যালিং সমস্যার কারণে ট্রেন চলাচল করছে না বলে জানা গিয়েছে। অফিস টাইমে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।

সকাল সাড়ে সাতটার পরে আর কোন ট্রেন চলেনি বনগাঁ-শিয়ালদহ শাখায়। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। কর্মস্থলে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। বেলা ১০টা গড়িয়ে গেলেও ট্রেন চলেনি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে সিগন্যালিংয়ের সমস্যার কারণে এই হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

Local Train

গতকাল এই নিয়ে ডায়মন্ড হারবারা, মগরাহাট সহ একাধিক স্টেশনে বিক্ষোভ দেখিয়েছিলেন যাত্রীরা। প্রায় ৫ ঘণ্টা ধরে চলেছিল অবরোধ। তাঁদের অভিযোগ ছিল ট্রেন লেট, বাতিল প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে চলেছে। তার জেরে প্রতিদিন কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এভাবে বেশিদিন চলতে পারে না। রুটি-রুজি জুটবে না এভাবে চললে।

গতকাল শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলা লাগাতার ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিলেন নিত্যযাত্রীরা। তাঁদের নিয়মমতো ট্রেন চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল রেল কর্তৃপক্ষ। তারপরের দিনই ফের গণ্ডগোল। সকাল সাড়ে সাতটার পর বনগাঁ শাখায় ট্রেন চলাচল করেনি। অফিস টাউমে চূডান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। প্রতিদিন কয়েক হাজার মানুষ লোকাল ট্রেনের উপরে ভরসা করেই কলকাতায় কাজ করতে আসেন। কিন্তু গত কয়েক বছরে লোকাল ট্রেন পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে।

নিয়ম মতো ট্রেন আসা একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে নিত্যযাত্রীদের কাছে। কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে ট্রেনে। বনগাঁ শাখায় সিগন্যালিং সমস্যার কারণে ট্রেন চালানো যাচ্ছে না বলে জানিয়েছে রেল। গতকাল রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল লোকোপাইলট সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এভাবে দিনের পর দিন কীভাবে চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+