Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Local Train Derailed At Dumdum: দমদম স্টেশনে লাইনচ্যুত কল্যাণী মাঝেরহাট লোকাল

Local Train Derailed At Dumdum: লাইনচ্যুত কল্যাণী মাঝেরহাট লোকাল। দমদম স্টেশনে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, লোকাল ট্রেনটির একটি মাত্র বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন যাত্রীরা।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। জানা গিয়েছে, শনিবার সকাল ৯ টা ৫২ মিনিটে এই ঘটনা ঘটেছে। একেবারে অফিস টাইম। ফলে কল্যাণী মাঝেরহাট লোকাল ট্রেনটিতে (Local Train Derailed At Dumdum) বহু যাত্রী ছিল।

লাইনচ্যুত কল্যাণী মাঝেরহাট লোকাল

দমদম স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে ঢোকার (Local Train Derailed At Dumdum) সময় প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায় বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।আর এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রীতিমত হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে শুরু করেন যাত্রীরা। আর তাতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছেন। তবে ঘটনার সময় ট্রেনটির গতি অনেকটাই কম ছিল।

আর সেই কারনে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। ঘটনার পরেই ওই লাইনে (Local Train Derailed At Dumdum)আটকে যায় ট্রেন চলাচল। ঘটনার প্রায় কয়েক ঘণ্টা হয়ে গেলেও ট্রেনটি ওই জায়গাতেই আটকে আছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ঘটনার মধ্যে কোনও গাফিলতি আছে কিনা তাও দেখা হচ্ছে।

ইতিমধ্যে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রেলের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। যদিও ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে এক বার্তায় জানিয়েছে রেল। দমদমের মতো ব্যস্ত স্টেশনে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

উল্লেখ্য গত কয়েকমাসে একাধিক লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর সামনে এসেছে। এমনকি গত পাঁচদিন আগে দমদম স্টেশনে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সংশ্লিষ্ট ওই স্টেশনে না ঢুকে মাঝের একটি লাইনে ঢুকে যায় শিয়ালদহগামী একটি লোকাল ট্রেন। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বারবার একই ঘটনায় প্রশ্নের মুখে রেলে যাত্রী নিরাপত্তা। প্রশ্নের মুখে সুরক্ষা.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+