RG Kar Case: সন্দীপ ঘোষের বাংলো ঘিরে স্লোগান স্থানীয়দের, ক্যানিংয়ে প্রসূনকে নিয়ে পৌঁছতেই উত্তেজনা

আরজি কর কাণ্ডের সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী প্রসূন চট্টোপাধ্যায়কে গ্রকেফতার করেছে ইডি। তাকে নিয়ে ক্যানিয়ে সন্দীপ ঘোষের বাংলো বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। সঙ্গে সঙ্গে খবর পেয়ে সন্দীপ ঘোষের বাংলোর সামনে এসে স্লোগান দিতে থাকেন স্থানীয়রা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন তাঁরা।

বাধ্যহয়ে সেখান থেকে প্রসূণ চট্টোপাধ্যায়কে নিয়ে তড়িঘড়ি সেখান থেকে চলে যান তদন্তকারীরা। এ আগে সন্দীপ চট্টোপাধ্যায়কে আটক করার সময় তাঁর প্রতিবেশীরাও উইওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন। অপরাধীর শাস্তি দাবি করে মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এসে স্লোগান দিতে থাকেন।

prasun banerjee

আগামী ৯ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে তদন্তে তৎপরতা শুরু করেছে সিবিআই এবং ইডি। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি এবং সিবিআই যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায়। শহর থেকে জেলা সর্বত্র সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতে চলছে তল্লাশি। আর এই তল্লাশিতে নেমেই দুই জায়গায় সন্দীপ ঘোষেরক সম্পত্তি পাওয়া গিয়েছে। একটি রয়েছে সোনারপুরে এবং আরেকটি রয়েছে ক্যানিংয়ে।

ক্যানিয়ে বেশ কয়েক বিঘা জমির উপরে রয়েছে সন্দীপ ঘোষের বিশাল বাগানবাড়ি। সেখানে নাকি প্রায়ই তাঁরা গিয়ে থাকতেন। তবে ৯ সেপ্টেম্বরের পর থেকে আর কেউ সেখানে যাননি বলে জানিয়েছেন স্থানীয়রা। সন্দীপ ঘোষের এই বাংলো তাঁর এবং তাঁর স্ত্রী নামে রয়েছে। এছাড়াও সোনারপুরে একটি রিসর্টেরও হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী প্রসূণ চট্টোপাধ্যায়কে আটক করেছে ইডি। সেমিনার হলে সেদিন কীভাবে উপস্থিত ছিলেন প্রসূণ তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেন। তিনি কীভাবে সেদিন আরজি করে পৌঁছে গিয়েছিলেন এবং কেন পৌঁছে গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত প্রসূণ চট্টোপাধ্যায়। সন্দীপ ঘোষের স্ত্রী কিন্তু বারবার দাবি করেছেন তাঁর স্বামী নির্দোষ। সন্দীপ ঘোষ নিরপরাধ। তিনি কোনও দুর্নীতি করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+