ওভারহেড তারে বিপত্তি, বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল
কলকাতা, ২৭ নভেম্বর : ওভারহেড তারে বিপত্তির জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলে বিঘ্ন। এদিন সকাল ৫টা ৩৮ মিনিট থেকে এই শাখায় ট্রেন চলাচলে বাধার সৃষ্টি হয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস স্টেশনের কাছে ওভারহেড লাইনের তার ছিঁড়ে গিয়েছে। এর জেরেই বিঘ্ন ঘটেছে দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচলে। ডায়মন্ড হারবার লোকালের প্ল্যান্টোগ্রাফ ভেঙে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পরই দ্রুতগতিতে মেরামতির কাজ শুরু হয়। বালিগঞ্জ থেকে ডাউনে ট্রেন চালানো হয়। তবে অফিস টাইমে ট্রেনে বিঘ্ন ঘটায় প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের।
পার্ক সার্কাস স্টেশনে মেরামতির কাজ শেষ হওয়ায় প্রায় ৬ ঘণ্টা পরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র।












Click it and Unblock the Notifications