বোনের সঙ্গে লিভ ইন, খড়দহের যুবককে অপহরণ করে খুন করল ভাই!

এক মহিলার সঙ্গে সম্পর্ক ও লিভ ইনের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। ওই মহিলা অন্তঃস্বত্তা হয়ে পড়েন লিভ ইনের ফলে। এরপরই সম্পর্কে ছেদ ঘটে যায় তাদের।

কলকাতা, ২৪ ডিসেম্বর : ২২ দিন নিখোঁজ থাকার পর খড়দহের নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার হল চিৎপুরের রেল গোডাউনের কাছ থেকে। এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কের টানাপোড়েনের জেরেই মহম্মদ জুনেইদ নামে ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্ত জানতে পেরেছে পুলিশ। পুলিশ এই খুনের ঘটনায় গ্রেফতার করেছে মহিলার ভাই সুলতান ও তার বন্ধু ধিলাবরকে। দু'জনেই জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

গত ২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন জুনেইদ। ২২ দিন পর আজ অর্থাৎ শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় চিৎপুরের রেল গোডাউনের সামনে থেকে।

বোনের সঙ্গে লিভ ইন, খড়দহের যুবককে অপহরণ করে খুন করল ভাই!

পুলিশ প্রাথমিক তদন্ত মনে করছে, ২ ডিসেম্বর অপহরণ করার দু'দিন পর অর্থাৎ ৪ ডিসেম্বর তাঁকে খুন করা হয়। মৃতের শরীরে একাধিক ধরালো অস্ত্রের কোপ রয়েছে। তাঁকে ছুরি জাতীয় কিছু অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

তদন্তে নেমে পুলিশের হোমিসাইড শাখা ও চিৎপুর থানা পুলিশের ধারণা, এক মহিলার সঙ্গে সম্পর্ক ও লিভ ইনের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। ওই মহিলা অন্তঃস্বত্তা হয়ে পড়েন লিভ ইনের ফলে। এরপরই সম্পর্কে ছেদ ঘটে যায় তাদের। তাতেই টার্গেট হয়ে যায় জুনেইদ। মহিলার ভাই সুলতান বন্ধু ধিলাবরকে নিয়ে জুনেইদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষে। আজই ধৃত সুলতান ও ধিলাবরকে আদালতে পেশ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+