কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল চলবে নৈহাটি দিয়ে! ২২ তারিখ থেকে ১০০ ঘণ্টা, চরম ভোগান্তি
List of Train Cancelled: ফের ট্রেন ব্লকের খবর! বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের (Eastern Railway) মাঝে থাকা একটি গুরুত্বপূর্ণ রেলসেতুর গার্ডার বদলের কাজ শুরু হবে। আর এই কাজের জন্য দীর্ঘ রেল ব্লক করা হবে। প্রায় চার দিন ওই সেতুর উপর দিয়ে চলবে না কোনও ট্রেন (Sealdah Dankuni Train)। ফলে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল (List of Train Cancelled) করা হয়েছে একগুচ্ছ মেল ও এক্সপ্রেস ট্রেনও। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রেলের (Indian Rail) তরফে।

- List of Train Cancelled: করা হবে সম্পূর্ণ পাওয়ার ব্লক
বালিঘাট এবং বালি হল্ট স্টেশন পূর্ব রেলের গুরুত্বপূর্ণ দুটি স্টেশন। প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ যাত্রা করে থাকেন। আর এই কাজের জন্য আগামী কয়েকদিন চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ নিত্যযাত্রীদের। এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে যে ব্রিজটি আছে সেটির বয়স ৯৫ বছর হয়ে গিয়েছে। ফলে ব্রিজের মেরামতির প্রয়োজন আছে। আর এই কাজের জন্য শিয়ালদহ-ডানকুনি শাখায় সম্পূর্ণ পাওয়ার ব্লক (List of Train Cancelled) করা হবে বলে জানানো হয়েছে।
জানা যাচ্ছে, এই কাজের জন্য প্রায় ১০০ ঘণ্টা বন্ধ থাকবে ওই লাইনে ট্রেন চলাচল। আর এই সময় শুরু হচ্ছে আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে। যা চলবে আগামী ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত। আর এই দীর্ঘ সময় সম্পূর্ণ ভাবে শিয়ালদহ-ডানকুনি শাখায় কোনও ট্রেন (List of Train Cancelled) চলবে বলে জানানো হয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে।
- List of Train Cancelled: এক নজরে ট্রেন বাতিল
দীর্ঘ এই কাজের কারণে ২২ জোড়া ডানকুনি লোকাল বাতিল (List of Train Cancelled) থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এছাড়াও এই সময় একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল থাকছে। যেমন শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, কলকাতা-পাটনা গরিব রথ, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি সহ আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে।
- List of Train Cancelled: ঘুরপথে চলবে এই ট্রেনগুলি
শুধু বাতিল নয়,এই কাজের ফলে বহু ট্রেন ঘুরপথে চলবে বলে জানানো হয়েছে। পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ-আজমের এক্সপ্রেস দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে চালানো হবে বলে জানানো হয়েছে। ডানকুনির বদলে ওই লাইন দিয়ে চালানো হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি জেনে নিন।












Click it and Unblock the Notifications