দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গতি পেয়েছে মৌসুমী বায়ু! দক্ষিণবঙ্গের পরিস্থিতি কী, জেনে নিন বিস্তারিত
উত্তরবঙ্গের ৫ জেলায় মনোরম আবহাওয়া। কিন্তু দক্ষিণবঙ্গে গরম থেকে রেহাই নেই। অস্বস্তিমূলক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গের ৫ জেলায় মনোরম আবহাওয়া। কিন্তু দক্ষিণবঙ্গে গরম থেকে রেহাই নেই। অস্বস্তিমূলক আবহাওয়া বজায় থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে বাঁকুড়া ২ বর্ধমান এবং মুর্শিদাবাদে সন্ধের দিকে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতি পেয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। যার জেরে বুধবার থেকে অসম, মেঘালয় এবং উত্তর পূর্বের বাকি রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া বজার থাকবে। তবে দুই দিনাজপুর ও মালদহে মৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২২.২
কালিম্পং ২৬
শিলিগুড়ি ৩১.৫
কোচবিহার ৩০.৩
জলপাইগুড়ি ৩০.৫
শিলিগুড়ি ৩১.৬
মালদা ৩৬.৪

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
বাঁকুড়া, ২ বর্ধমানে সন্ধের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী ২ থেকে ৩ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৪০.৫
পুরুলিয়া ৪২.৩
বাঁকুড়া ৪০.৪
শ্রীনিকেতন ৩৮.২
বর্ধমান ৩৮

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মুর্শিদাবাদে সন্ধের দিকে বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ৩৮.৪
ব্যারাকপুর ৩৬.৮
দিঘা ৩৫.৭
দমদম ৩৭.৬
ক্যানিং ৩৬
ডায়মন্ডহারবার ৩৫.২












Click it and Unblock the Notifications