বৃষ্টি ভাসাতে পারে দিওয়ালির রাত! আশা-আশঙ্কার দোলাচলে বাংলার আলোর উৎসব
পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপের উপস্থিতির কারণে দিওয়ালিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপের উপস্থিতির কারণে দিওয়ালিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রাজ্যের বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানানো হয়েছে।

পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্র পৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপর পর্যন্ত নিম্নচাপ বিস্তৃত রয়েছে। ফলে বুধবার পূর্বাহ্নে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার দুপুরের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা।
যেসব জেলায় হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেগুলি হল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি অংশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications