কলকাতা ও সংলগ্ন এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি! উত্তরবঙ্গের জন্য কী পূর্বাভাস জেনে নিন
আগামী ২ থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। মূলত মৌসুমী অক্ষরেখার উপস্থিতির কারণের এই বৃষ্টি বলে জানানো হয়েছে।
আগামী ২ থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। মূলত মৌসুমী অক্ষরেখার উপস্থিতির কারণের এই বৃষ্টি বলে জানানো হয়েছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

রাতে বৃষ্টি না হলেও, বুধবার সকাল থেকে কখনও ঝিরিঝিরি কখনও বা একটু জোরে বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝেমধ্যেই বৃষ্টি চলছে। এই বৃষ্টি মৌসুমী অক্ষরেখার কারণে। নিম্নচাপের কারণে নয়, বলে জানা গিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলতে থাকবে।
তবে পুরো উত্তরবঙ্গ জুড়েই অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণদিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।
বুধবার দুপুর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারেও ফের সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications