১০ পয়সার দুর্নীতি প্রমাণ করুক! সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়ে ED-র দক্ষতা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নয় ঘন্টার বেশি সময় ইডির আধিকারিকদের মুখোমুখি হয়েছিল। এরপর রাত পৌনে দশটা নাগাদ বেরিয়ে বিজেপির পাশাপাশি ইডিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১০ পয়সার দুর্নীতি প্রমাণ করুক ইডি।

ইডির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কয়লা পাচার, গরু পাচার, এসএসসি দুর্নীতি সবেতেই একই প্রশ্ন করে যাচ্ছে ইডি। লিপস অ্যান্ড বাউন্ডসে টাকা ঢোকার অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, কীভাবে সব দুর্নীতির টাকা একই জায়গায় ঢুকতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

তিনি চ্যালেঞ্জ করে বলেন, প্রমাণ করুন দুর্নীতির টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে। তিনি সেখানকার সিইও পদে এখনও রয়েছেন বলে জানান। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে তা যেন আদালতে জমা দেওয়া হয়, ইডিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, গত দশ বছরে গুজরাতে কোনও তল্লাশি নেই, মধ্যপ্রদেশ, অসমে কোনও তল্লাশি নেই। সারদা তদন্তে অভিযুক্ত হওয়ার পরেও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কোনও কথা নেই ইডির।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দেড় বছর কেন, যে তদন্ত ১০ বছর আগে শুরু হয়েছে, তার কোনও সুরাহা হয়নি। প্রসঙ্গত দেড় বছর আগে এসএসসি দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। আর ১০ বছর আগে চিটফান্ড দুর্নীতির তদন্ত শুরু হয়েছিল।

নারদা কাণ্ডে ফের একবার ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারীকে দিয়ে গ্রেফতার করা শুরু হোক। তিনি প্রশ্ন করেন, শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছে কিনা, সবাই তাঁকে টাকা নিতে দেখেছে। তারপরেও তাঁকে বিজেপিতে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+