সন্দেশখালি থেকে শিক্ষা? ইডি অভিযানে রণসজ্জায় সজ্জিত কেন্দ্রীয় বাহিনী, লেকটাউন-বউবাজার এলাকা নিয়ন্ত্রণে

সন্দেশখালির ঘটনা থেকে কি শিক্ষা? রণসজ্জায় সজ্জিত হয়ে এলাকায় ঘুরছে কেন্দ্রীয় বাহিনী। আর তৃণমূল মন্ত্রী, বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। লেকটাউন, বউবাজার অঞ্চলে এই মুহূর্তে আঁটোসাটো নিরাপত্তার কড়াকড়ি।

দমকল মন্ত্রী সুজিত বসু ও বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। শুক্রবার সকাল থেকে এই তল্লাশি অভিযান চলছে। সকাল সাড়ে ছটার পরে ইডি আধিকারিকরা তাঁদের বাড়িতে পৌঁছান বলে খবর। এই সংবাদ প্রকাশের সময়ও তল্লাশি অভিযান চলছে।

কেন্দ্রীয় বাহিনী

কিন্তু এদিন রাস্তায়, সিআরপিএফ জওয়ানদের ভূমিকা দেখে রীতিমতো প্রশ্ন উঠল। উত্তেজনা পূর্ণ ভোটের দিনে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া যায়। ঠিক সেই মূর্তিতেই দেখা গেল জওয়ানদের। লেকটাউন হোক বা বউবাজার থেকে বিরাটি। প্রত্যেকটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী বিশাল সংখ্যায় এসে পৌঁছেছে।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে আগে কেবল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থাকত। কিন্তু আজ শুক্রবার তাদের সঙ্গে আরও অনেক কিছু দেখা গেল। রীতিমতো সমরসাজে সজ্জিত তারা। সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের।

গত শুক্রবার সন্দেশখালিতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়। সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল খোওয়া যায় বলে খবর। প্রাণ হাতে ইডি আধিকারিকরা সেখান থেকে ফিরেছিলেন। আর সেখান থেকেই শিক্ষা নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঠিক এক সপ্তাহ পরে এই ইডি অপারেশন।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রয়েছে মোটা লাঠি, মাথায় হেলমেট ও বড় ঢাল। লেকটাউন এলাকায় মন্ত্রী সুজিত বসুর বাড়ি। কার্যত ওই এলাকা এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার রাস্তায় তারা ঘোরাঘুরি করছেন। কোনও ভিড় তারা পছন্দ করছে না। জটলা দেখলেই ফাঁকা করে দেওয়া হচ্ছে এলাকা। রাস্তায় যাতায়াতের সময় কাউকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে না।

বউবাজারে তাপস রয়ের বাড়িতেও ইডি রেড করছে। ওইসব এলাকাতেও প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এর আগে ইডি ও সিবিআই তদন্তে গেলে নির্দিষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান উপস্থিত থাকতেন। কিন্তু শুক্রবার সকাল যেন সম্পূর্ণ অন্য ছবি। অনেক বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। শুধু উপস্থিত নন, এলাকা রীতিমতো নিয়ন্ত্রণ করছেন তারা। সাধারণত ভোটের সময় এই ঘটনা চোখে পড়ে।

উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির অভিযান। বিরাটির ১৯ নম্বর ওয়ার্ডের খলিসাকোটা পল্লিতে সুবোধের বাড়ি। দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস যান। তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। পরে ফিরে যান আইসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+