স্পেন সফরে পায়ে একই জায়গায় চোট! SSKM-এ বের করা হল ফ্লুইড, মুখ্যমন্ত্রী মমতাকে বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

জুন মাসে চোট পেয়েছিলেন। স্পেনে গিয়ে আবার সেই বাঁ-পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে কলকাতায় ফেরার পর দিনই এসএসকেএম হাসপাতালে যেতে হল মুখ্যমন্ত্রীকে। সেখানেই মুখ্যমন্ত্রীর আল্ট্রাসোনোগ্রাফি ও এমআরআই করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী বাঁ-পায়ের হাটুতে জমা ফ্লুইড বের করা হয়। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে দশ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাঁকে হাঁটাচলা নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। জানা গিয়েছে আগামী কয়েকদিন চিকিৎসকরা বাড়ি গিয়ে তাঁকে পরীক্ষা করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়

রবিবার বিকেল পাঁচটার কিছু পরে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে যান। মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, এক সপ্তাহ আগে তিনি চোট পান। সেই সময় মুখ্যমন্ত্রী স্পেনে ছিলেন।
কর্মসূচি নিয়ে ব্যস্ততা থাকায় সেখানে পায়ের চিকিৎসা করাতে পারেননি। যে কারণে কলকাতায় ফেরার পরের দিনই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে যেতে হল।

করম পুজোর কারণে সোমবার রাজ্য সরকারের ছুটি। তাই মুখ্যমন্ত্রীর নবান্নে যাওয়ার কর্মসূচি নেই। আর চিকিৎসকদের পরামর্শ মানলে মুখ্যমন্ত্রীর আগামী কয়েকদিন নবান্নে যাওয়া হবে না। সূত্রের খবর অনুযায়ী, কালীঘাটের বাড়িতে বসেই মুখ্যমন্ত্রী যাতে প্রশাসনিক কাজ সারতে পারেন, সে কারণে যাবতীয় বন্দোবস্ত রেডি। তবে মুখ্যমন্ত্রী ঠিক কতদিন বাড়িতে থেকে কাজ করবেন, তা তাঁর নিজের সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে।

এই বছরের জুনের শেষের দিকে জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরেই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেবকের বায়ুসেনার ঘাঁটিতে সেই হেলিকপ্টারকে জরুরি অবতরণ করানো হয়। আর নামার সময় কোমরে ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। সেই সময়ে মুখ্যমন্ত্রীর চিকিৎসা হয় এসএসকেএমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+