নারদা-সারদা থেকে বাঁচার পরীক্ষা মমতার! ধর্মঘট নিয়ে কটাক্ষ বামেদের
সকাল থেকেই যেখানেই ধর্মঘটকারীরা গিয়েছে, সেখানেই বাধা দিয়েছে পুলিশ। অন্যথা হয়নি যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড এলাকাতেও। এদিন সকালে ধর্মঘট শুরুর পরেই পুলিশের সঙ্গে একবার ধস্তাধস্তি হয়।
সকাল থেকেই যেখানেই ধর্মঘটকারীরা গিয়েছে, সেখানেই বাধা দিয়েছে পুলিশ। অন্যথা হয়নি যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড এলাকাতেও। এদিন সকালে ধর্মঘট শুরুর পরেই পুলিশের
সঙ্গে একবার ধস্তাধস্তি হয়। পরে আটটা নাগাদ সুজন চক্রবর্তী সেখানে গেলে আরও একবার বিশৃঙ্খলা তৈরি হয়। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর অভিযোগ, ধর্মঘটের বিরুদ্ধে অলআউট নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নারদা-সারদা থেকে বাঁচার পরীক্ষা
এদিন সকালে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর কটাক্ষ, সারদা-নারদা থেকে বাঁচার জন্য পরীক্ষা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
|
যুদ্ধক্ষেত্র কলকাতা
সুজন চক্রবর্তীর অভিযোগ ধর্মঘট প্রতিরোধ করতে কলকাতাকে যেন যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে। ধর্মঘটের বিরুদ্ধে অলআউট যুদ্ধে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী।

মোদী-মমতা সম্পর্ক
মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এরাজ্য হবে কেন? যার জন্যই তৃণমূল সরকারের এই পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ওপরে না থাকলেও, তলায় তলায় দু-দলের দু-সরকারের সম্পর্ক রয়েছে বলে মনে করেন তিনি। শুধু তাই নয় দুই সরকার একে অপরের সঙ্গে লেপ্টে আছে।

সিটুর দাবি
বাস পথে বেরোলেও, তাতে যাত্রী ছিল না। দোকান খুললেও, ক্রেতা ছিল না। দাবি করেছেন সিটু নেতা সুভাষ মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications